বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন সিটিজেন নিউজ ২৪-এর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক আনসারী ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন দিনাজপুরের ‎বিরামপুরে নানান কর্মসূচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার হোক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা : মীর হেলাল কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত উলিপুরে জমি সংক্রান্ত বিরোধে মারপিট ও সন্ত্রাসী কায়দায় নারীর শীলতাহানির ঘটনায় থানায় অভিযোগ । জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করা হচ্ছে: আখতার হোসেন চট্টগ্রামে ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে আগুন, তদন্তে ৪ সদস্যের কমিটি ৪ দিনেই বিশ্বরেকর্ড গড়ল স্পাইডার ম্যানের ট্রেলার

ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত

 

শংকর দাস পবন, ঝালকাঠি

ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৫৫ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে শহরের কোট চত্বর এলাকায় বীর শহীদদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি ও বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৯টায় ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শিত হয়।

বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দিবসটির তাৎপর্য তুলে ধরতে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com