এস চাঙমা সত্যজিৎ
ভ্রাম্যমান প্রতিনিধি সিটিজেন নিউজ।
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে একজন মারা যায় বলে খবর পাওয়া গেছে। জানা যায় মৃত ব্যক্তির পরিচয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) একজন সংগঠক। মৃত নীতিদত্ত চাকমা (৪৪) পানছড়ি উপজেলা কমিটির সংগঠক হিসেবে দায়িত্বে রয়েছেন।
আজ শুক্রবার ২৭ মার্চ ২০২৬ সকাল সাড়ে ৮টায় পানছড়ি উপজেলার ৫ নং উল্টাছড়ি ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ দিক থেকে মোটরসাইকেল যোগে আসা একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিতভাবে ব্রাশফায়ারে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।
এতে গুরুতর অবস্থায় নীতিদত্ত চাকমাকে খাগড়াছড়ি সদরের পার্ক সাইড হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কয়েক ঘণ্টা চিকিৎসা করার পর তিনি মৃত্যুর কোলে দোলে পড়েন। নীতিদত্ত চাকমা উত্তর শান্তিপুর গ্রামের বাসিন্দা। তিনি বর্ণনাতীত চাকমার পুত্র এবং খাগড়াছড়ি স্থানীয় সরকার পরিষদের সাবেক সদস্য মন্টু বিকাশ চাকমার ভাতিজা। তার দাদু নিশাকর কার্বারীও অবিভক্ত পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ছিলেন।
এ ঘটনায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) সংগঠনের পক্ষ থেকে অভিযোগ, প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ এ হামলার জন্য দায়ী করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা প্রতিবাদে বলেন, ‘এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটি তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হতে পারে” বলে তিনি ইঙ্গিত করেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, “‘গোলাগুলির ঘটনা সম্পর্কে আমরা অবগত হয়েছি। একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যুর খবরও পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”’
সূত্রে জানা যায়, সূতকর্মা পাড়া এলাকায় পাহাড়ের অন্যতম বৃহত্তম সামাজিক ঐতিহ্যবাহী উৎসব বৈসু, সাংগ্রাই, বিঝু, বিহু, বিষু, সংক্রাই ও চাংক্রান উপলক্ষে বিঝু মেলার প্রস্তুতি চলছিল। আগামী ১ এপ্রিল থেকে বিঝু মেলা শুরুর কথা রয়েছে। মৃত নীতিদত্ত চাকমা বিঝু মেলার প্রস্তুতির জন্য কাজে আসা লোকদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন বলে ব্যস্ত ছিলেন।
এস চাঙমা সত্যজিৎ
ভ্রাম্যমান প্রতিনিধি সিটিজেন নিউজ।