শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
স্কুল ব্যাগ হাতে নিয়ে ইরানে নিহত শিক্ষার্থীদের স্মরণ করলো ফুটবলাররা সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ রুশ হামলায় ইউক্রেনে নিহত ৪ খুলনায় অগ্নিকাণ্ডে চারটি দোকান ও দুটি গুদাম ভস্মীভূত ৪৮ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক তুমি আমার আশীর্বাদ তাছলিমা আক্তার মুক্তা স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক স্তন ক্যান্সারে আক্রান্ত, কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী সংবিধান সংস্কারে জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামের বৃহত্তম জাতীয় ও সামাজিক উৎসবের অনুষ্ঠানসূচী

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

এস চাঙমা সত্যজিৎ
ভ্রাম্যমান প্রতিনিধিঃ
“জুম্মো জাতীয় অস্তিত্ব সংরক্ষণ এবং অপ-সংস্কৃতির প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন” এ শ্লোগানের মধ্য দিয়ে রাঙামাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আদিবাসী জুম্মোদের বৃহত্তম জাতীয় ও সামাজিক উৎসব।
আগামী ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার উদ্বোধক হিসেবে উদ্বোধন করবেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতির আসন অলংকৃত করবেন পার্বত্য চট্টগ্রাম রাঙামাটি উদযাপন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব প্রকৃতি রঞ্জন চাকমা (অব: উপ-সচিব) ও ইন্টু মনি তালুকদার।
পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জুম্মোদের বৃহত্তম জাতীয় ও সামাজিক উৎসবের কর্মসূচীর মধ্যে রয়েছে।
৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার অনুষ্ঠানের কর্মসূচীর মধ্যে রয়েছে ৯টায় জমায়েত। সাড়ে ৯টায় উদ্বোধন। রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। ১১টায় র্্যালী পৌরসভা প্রাঙ্গণ থেকে রাজবাড়ী শিল্পকলা পর্যন্ত। ভাষা প্রতিযোগিতা বিকেল ৩টায় রাঙামাটি ম্যারী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
১০ এপ্রিল ২০২৬ শুক্রবার আদিবাসী জুম্মো খেলাধুলা আয়োজনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এতে চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
১১ এপ্রিল রাঙামাটি ম্যারী স্টেডিয়ামে ঐতিহ্যবাহী বলী খেলার আয়োজন করা হয়েছে।
১২ এপ্রিল ফুল নিবেদন রাজবন বিহারের পূর্ব ঘাটে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম। এখানে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলা রয়েছে। এই তিনটি জেলা নিয়েও তিনটি জাতীয় সংসদের আসন রয়েছে। যেমন খাগড়াছড়ি ২৯৮ নং আসন, রাঙামাটি ২৯৯ নং আসন এবং বান্দরবান ৩০০ নং আসন রয়েছে। আর সব মিলিয়ে অবিভক্ত পার্বত্য চট্টগ্রাম নিয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়েছে। এখানে দশ ভাষাভাষী এগারোটা জাতিসত্ত্বার বসবাস করছেন। এসব জাতিসত্ত্বাদের আলাদা আলাদা কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যও রয়েছে। প্রত্যেকটি জাতিসত্ত্বার ক্ষেত্রে আলাদা আলাদা পোষাক পরিচ্ছদ বিদ্যমান। এসব জাতিসত্ত্বাদের ভিন্ন ভিন্ন ভাষা সংস্কৃতি হলেও উৎসবটি একই সময়ে একইভাবে উদযাপন করে থাকে। তাদের জাতিসত্ত্বার ভিত্তিতে পরিচিতিও রয়েছে। চাকমা জাতি, মারমা জাতি, ত্রিপুরা জাতি, তঞ্চঙ্গ্যা জাতি, গুর্খা জাতি, ম্রো জাতি, বম জাতি, খিয়াং জাতি, খুমি জাতি, অহমিয়া জাতি ও সাঁওতাল জাতি রয়েছে। এসব জাতিসত্ত্বাদের একত্রে জুম্মোজাতি বলা হয়ে থাকে। তবে রাষ্ট্রসঙ্ঘ বা জাতি পুঞ্জ বা জাতিসংঘের স্বীকৃতিতে আদিবাসী জুম্মোদের বলা হয়ে থাকে। এসব জাতিসত্ত্বাদের বৃহত্তম জাতীয় ও সামাজিক উৎসব প্রতি বছর পালন করে থাকে।
এবারও এই বৃহত্তম জাতীয় ও সামাজিক উৎসব বিঝু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান, চাংলান, পাতা, বিহু- ২০২৬ উদযাপন করতে প্রস্তুতি চলছে।

পার্বত্য চট্টগ্রামের জুম্মো জাতীয় অস্তিত্ব সংরক্ষণ এবং অপসংস্কৃতি প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জুম্মো জাতীয় সামাজিক উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমা (অব: উপ সচিব)।

আমাদের অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয় যে, পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণ প্রবাহ আদিবাসী জুম্মোদের সর্ববৃহৎ সামাজিক ও জাতীয় উৎসব বিঝু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান, চাংলান, পাতা, বিহু আবারও তার আগমনী বার্তা নিয়ে আসছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে আগামী ৯, ১০, ১১ ও ১২ এপ্রিল ২০২৬ খ্রি: চার দিনব্যাপী রাঙ্গামাটি জেলা সদরে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

বহু জাতি, বহু ভাষা, বহু সংস্কৃতির ঐতিহ্যে বৈচিত্র্যময় বাংলাদেশ। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রামের জুম্মো আদিবাসীদের বৃহত্তম সামাজিক ও জাতীয় উৎসব। চাকমা জাতিদের বিঝু, মারমা জাতিদের সাংগ্রাই, ত্রিপুরা জাতিদের বৈসু, গুর্খা ও তঞ্চঙ্গ্যাদের বিষু, ম্রো জাতিদের চাংক্রান, বম জাতি, খিয়াং জাতি ও খুমী জাতিদের চাংলান, সাঁওতালদের পাতা, অহমিয়া জাতিদের বিহু হলেও মূল বিষয়বস্তু কিন্তু প্রকৃতপক্ষে এক ও অভিন্ন এবং বস্তুত এটি একটি সর্বজনীন সামাজিক ও জাতীয় উৎসব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com