শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রিটজের জাদুতে রোমাঞ্চকর ম্যাচে সুইজারল্যান্ডকে হারালো জার্মানি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকট শাহজালাল বিমানবন্দরে ৭৯৭ ফ্লাইট বাতিল, পরিচালিত ১০৫৮টি স্কুল ব্যাগ হাতে নিয়ে ইরানে নিহত শিক্ষার্থীদের স্মরণ করলো ফুটবলাররা সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ রুশ হামলায় ইউক্রেনে নিহত ৪ খুলনায় অগ্নিকাণ্ডে চারটি দোকান ও দুটি গুদাম ভস্মীভূত ৪৮ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক তুমি আমার আশীর্বাদ তাছলিমা আক্তার মুক্তা স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত

জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টারের আধুনিকায়ন এবং চিকিৎসা সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটি।

জাতীয় সংসদ ভবনে আজ অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে সংসদ ভবনের মেডিকেল সেন্টারের আধুনিকায়ন, বিশেষ করে কার্ডিয়াক চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি ক্রয়, আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স সংগ্রহ, লাশবাহী ফ্রিজিং গাড়ি ক্রয় এবং স্বনামধন্য কোম্পানি থেকে মানসম্মত ওষুধ ক্রয়ের উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

কমিটির সদস্যবৃন্দ-রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়ার ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, মো. সাইফুল আলম এবং মো. আবুল হাসনাত বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির ২৫০ ও ২৫১ বিধি এবং সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় অবস্থিত সংসদ সদস্য ভবনের সংস্কার ও মেরামত কাজের অগ্রগতি, শেরে-ই-বাংলা নগরে অবস্থিত এমপি হোস্টেলের ১৫৬টি অফিস কক্ষ সংস্কার, এবং সিভিল, ই/এম ও কাঠের কারখানা বিভাগের কার্যক্রম পর্যালোচনা করা হয়।

সংসদ সদস্যদের জন্য ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে পর্যাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার ও মেডিকেল অফিসার পদায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ার ফ্ল্যাটসমূহে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নির্ধারিত জনবল পূর্বের রেওয়াজ অনুযায়ী সদস্য ভবন শাখায় পদায়নের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া, সংসদ সদস্যদের আবাসন ভবনের আসবাবপত্র দ্রুত প্রস্তুত, মেরামত ও সংস্কারের নির্দেশনা দেওয়া হয় এবং প্রতিটি আসবাবপত্রের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

বৈঠকে সংসদ অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেমের সমস্যা চিহ্নিতকরণের জন্য গঠিত কমিটিকে আগামী ৩ এপ্রিলের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা, সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com