শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তুমি আমার আশীর্বাদ তাছলিমা আক্তার মুক্তা স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক স্তন ক্যান্সারে আক্রান্ত, কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী সংবিধান সংস্কারে জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী দায়িত্ব নিলেন র‌্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ রৌমারীতে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো ড্রামভর্তি পেট্রোল, জরিমানা পিরোজপুরে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর মরহুম মোবারক উল্লাহ মজুমদার ছিলেন : পরিশ্রম, মেধা, সাহসী ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

রৌমারীতে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো ড্রামভর্তি পেট্রোল, জরিমানা

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ০ বার পঠিত

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান।
অভিযানে জানা যায়, দাঁতভাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু জাহানের গোয়ালঘরে ড্রামে করে পেট্রোল মজুত রাখা হয়েছিল। অভিযোগ রয়েছে, তার ছেলে এরশাদুল হক এসব পেট্রোল বেশি দামে বিক্রি করতেন।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল ও তেল বিক্রির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী এরশাদুল হকের পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় এরশাদুল হক উপস্থিত না থাকায় তার ভাই হারুন অর রশিদ জরিমানার অর্থ পরিশোধ করেন।
অভিযোগ অস্বীকার করে হারুন অর রশিদ বলেন, ‘মোটরসাইকেলের ব্যবহারের জন্য কিছু পেট্রোল রাখা ছিল। প্রতিবেশীদের কেউ শত্রুতাবশত বিষয়টি প্রশাসনকে জানিয়েছে।’
তিনি আরও জানান, তাদের পরিবারের সদস্যরা ভিন্ন সময়ে ভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকলেও বাজারে তাদের একটি তেলের দোকান রয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, ‘বসতবাড়ির গোয়ালঘরে পেট্রোল মজুত করায় জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত তেল বাজেয়াপ্ত করা হয়েছে। সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com