সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ ও প্রচারের আহ্বান পানিসম্পদ মন্ত্রীর

মহাসড়কে তীব্র যানজট নেই, তবে ধীরগতি দেখা যাচ্ছে

  • আপডেট টাইম : শনিবার, ১০ আগস্ট, ২০১৯
  • ৩৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: মহাসড়কে তীব্র যানজট নেই, তবে ধীরগতি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এজন্য সড়কের বেহাল দশা বা মন্ত্রণালয় ও সড়ক পরিবহন বিভাগের সমন্বয়হীনতা নয়, কোরবানির পশুবাহী যানবাহন দায়ী বলে মন্তব্য করেছেন মন্ত্রী।

আজ শনিবার সকালে রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন ।

তিনি বলেন, ‘সড়কে যেটা হচ্ছে সেটা ধীরগতি। এ কারণে সময়মত গাড়ি পৌঁছাতে পারছে না। যাত্রীরা টার্মিনালে বসে কষ্ট পাচ্ছেন। কিছুটা দুর্ভোগ যে নেই, সেটা অস্বীকার করার উপায় নেই। তবে আগের দুই দিনের তুলনায় শনিবার ঈদযাত্রা মোটামুটি স্বস্তিদায়ক হচ্ছে।’

তিনি বলেন, ‘সড়কের বেহাল দশা বা মন্ত্রণালয় ও সড়ক পরিবহন বিভাগের সমন্বয়হীনতা নয়, মহাসড়কে যানজট তৈরি হয়েছে কোরবানির পশুবাহী যানবাহনের কারণে।’

যানবাহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করার সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমাদের কাছে দিন। আমাদের মনিটরিং টিম কাজ করছে। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। শুক্রবার পর্যন্ত এই অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। জনসাধারণকেও বলবো, বাড়তি ভাড়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com