বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বরিশালে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল মহানগর বিএনপি দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার তারেক রহমান ছিন্নমূল মানুষদের নিয়ে ভাবেন পঞ্চগড়ের শিশু পল্লীর ১৬০ শিশুর ঈদের গল্প ইরান যুদ্ধের বিমান দুর্ঘটনায় নিহত মার্কিন বিমান কর্মীদের লাশ গ্রহণে ট্রাম্প আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে উন্নয়নের কাণ্ডারি চেয়ারম্যান রেজাউল করিম: স্বচ্ছতার সাথে ভিজিএফ এর চাল বিতরণ সান্তাহারে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে সময় লাগবে লারিজানি হত্যার মূল্য দিতে হবে ‘খুনিদের’: মোজতাবা খামেনি

ঈদের লাভবক্সে সেরা তারকারা

  • আপডেট টাইম : শনিবার, ১০ আগস্ট, ২০১৯
  • ৩৪৮ বার পঠিত

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ: সিনেমা, মডেলিং ও সংগীত। স্ব স্ব ক্ষেত্রে নিজেদের সেরা তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে নিয়েছেন। দর্শক-ভক্তদের মনের মন্দিরে গড়েছেন ভালোবাসার আসন। তারা হলেন চলচ্চিত্র তারকা অনন্ত জলিল-বর্ষা জুটি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল পিয়া জান্নাতুল, সংগীতের সুপারস্টার হাবিব ওয়াহিদ ও চলচ্চিত্রের নতুন হার্টথ্রুব তাসকিন রহমান।

এই চারজনকে নিয়ে ঈদের চমক দিতে যাচ্ছেন জনপ্রিয় উপস্থাপক তানভীর তারেক। সাংবাদিকতার পাশাপাশি যিনি সঙ্গীতপরিচালক ও লেখক হিসেবেও সমাদৃত সবার মাঝে।

এটিএন নিউজে প্রতি শুক্রবার মধ্যরাতের শো ইয়াং নাইট লাভ বক্স দীর্ঘ কয়েকবছর ধরেই উপস্থাপনা করছেন তানভীর। দেশীয় দর্শকদের একঘেয়েমি সেলিব্রিটিশো’র বাইরে এই শোটি দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার শীর্ষস্থান দখল করে আছে। অনুষ্ঠানটির আইডিয়া ছিল দেশবরেণ্য সংবাদব্যক্তিত্ব মুন্নী সাহার।
প্রতি ঈদে ইয়াং নাইট লাভ বক্স দর্শকদের জন্য বিশেষ উপহার হিসেবে ভিন্ন আঙ্গিকে সাজে। তারই ধারাবাহিকতায় আসছে কোরাবানির ঈদ উপলক্ষে এবারের বিশেষ লাভবক্স প্রচার হবে ঈদের দিন থেকে টানা তিনদিন।

ঈদের দিন ১২ আগস্ট রাতে তানভীর তারেকের গ্রন্থনা ও সঞ্চালনায় বিশেষ লাভবক্সে অতিথি হিসেবে থাকবেন চলচ্চিত্রের জনপ্রিয় জুটি অনন্ত-বর্ষা। ঈদের দ্বিতীয় দিনের অতিথি হিসেবে থাকছেন মডেল-অভিনেত্রী জান্নাতুল পিয়া ও অভিনেতা তাসকিন রহমান।

ঈদের তৃতীয় দিন তানভীর তারেকের অতিথি হিসেবে আড্ডা দেবেন দেশসেরা কন্ঠশিল্পী-সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ।

কখনও গানে, হাস্যরস কিংবা নানান স্মৃতিচারণায় এবারের ঈদের এই বিশেষ আড্ডা প্রচার হবে টানা দিনদিন রাত ১ টা ২০ মিনিটে। একই সময় পরদিন দুপুরে তা পুনঃপ্রচার করা হবে।

ঈদ স্পেশাল ইয়াং নাইট লাভবক্স এর সঞ্চালক তানভীর তারেক তার অনুষ্ঠানটি নিয়ে বলেন, ‘প্রচলিত এবং নিয়মিত অনুষ্ঠানের বাইরে কিছু বুদ্ধিদীপ্ত প্রশ্ন দিয়ে সাজিয়েছি এবারের ঈদ আয়োজন। না, এসব টক শোতে সালামি পেলেন কত, দিলেন কত – এমন একই টাইপের গতানুগতিক কোনো প্রশ্ন নেই।

আমি মনে করি তারকাদের সাথে নতুন কিছু গল্প তুলে ধরেছি। আড্ডার ভেতরে শুটিংয়ের সময়ই পুরো সেট জুড়ে ক্যামেরামানসহ সকলে হেসে উঠেছি আমরা প্রায় সময়ই। বলা যায় প্রায় সরাসরি অনুষ্ঠানের মতো করেই সেই প্রাণবন্ত আড্ডাই আমরা শেয়ার করছি এবারের ঈদের বিশেষ এই অনুষ্ঠানে।’

‘ইয়াং নাইট লাভ বক্স’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফারুকে আজম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com