মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কলকাতায় ধিক্কার মিছিল দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর

সেরা অভিনেতার পুরস্কার জিতলেন রাম চরণ

  • আপডেট টাইম : রবিবার, ১১ আগস্ট, ২০১৯
  • ৩৮১ বার পঠিত

 

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: গতকাল শনিবার ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত হলো ‘সাকশি এক্সিলেন্ট অ্যাওয়ার্ড ২০১৯’। এতে ‘রাঙ্গাস্থালাম’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রাম চরণ। পিংকভিলা এ খবর প্রকাশ করেছে।

সুকুমার পরিচালিত ‘রাঙ্গাস্থালাম’ সিনেমায় রাম চরণের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন সামান্থা রুথ প্রভু। ২০১৮ সালের সেরা সিনেমার মধ্যে অন্যতম এটি। বক্স অফিসে ২০০ কোটি রুপির উপরে আয় করেছে সিনেমাটি।

রাম চরণের পরবর্তী সিনেমা ‘ট্রিপল আর’। ‘বাহুবলি’ খ্যাত পরিচালক এস এস রাজামৌলি পরিচালনা করছেন সিনেমাটি। এতে আরো অভিনয় করছেন জুনিয়র এনটিআর, বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, অভিনেতা অজয় দেবগনসহ অনেক তারকা অভিনয়শিল্পী। এতে অন্যতম বড় চমক ছিলেন ব্রিটিশ অভিনেত্রী ডেইজি এডগার জোন্স। জুনিয়র এনটিআরের বিপরীতে পর্দায় হাজির হওয়ার কথা ছিল ‘কোল্ড ফীট’, ‘ওয়ার অব দ্য ওয়ার্ল্ড’, ‘পন্ড লাইফ’খ্যাত এই ব্রিটিশ অভিনেত্রীর। কিন্তু সিনেমাটি থেকে সরে যান তিনি।

‘ট্রিপল আর’ সিনেমার প্রেক্ষাপট ১৯২০ সাল। কমারাস ভীমা (জুনিয়র এনটিআর) ও আলুরি সীতারামা রাজু (রাম চরণ) নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে সিনেমার গল্প তৈরি হয়েছে। সিনেমাটির বাজেট ৩৫০-৪০০ কোটি রুপি। চারটি ভাষায় সিনেমাটির শুটিং চলছে। তবে দশটির বেশি ভাষায় এটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা। ২০২০ সালের ৩০ জুলাই সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com