বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আগামীকাল থেকে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট শুরু হরমুজ প্রণালীতে টোল নয়, অবাধ নৌ-চলাচলের দাবি ইইউ’র প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি গোদাগাড়ীতে গ্যারেজের তালা কেটে ব্যাটারিচালিত অটো চুরি প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৮ মে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন, ডাকসু ভিপির সংহতি আরেক মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আরেক মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালীতে টোল নয়, অবাধ নৌ-চলাচলের দাবি ইইউ’র

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বৃহস্পতিবার বলেছে, হরমুজ প্রণালীতে নৌ-চলাচল অবশ্যই সম্পূর্ণ অবাধ থাকতে হবে এবং এর জন্য ‘কোনো ধরনের ফি বা টোল’ আরোপ করা যাবে না- এমনটাই আন্তর্জাতিক আইনের দাবি।

ইরান সম্প্রতি প্রস্তাব দিয়েছিল, গুরুত্বপূর্ণ এই উপসাগরীয় জলপথ দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে তারা টোল আরোপ করতে পারে। এর পরিপ্রেক্ষিতেই ইউরোপীয় ইউনিয়ন এ অবস্থান জানায়।

ব্রাসেলস থেকে এএফপি জানায় সেখানে এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় কমিশনের মুখপাত্র আনোয়ার আল আনৌনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, যার অর্থ হলো: ‘মূলত কোনো ধরনের অর্থপ্রদান বা টোলের প্রশ্নই আসে না।’

তিনি আরও বলেন, ‘নৌ-চলাচলের স্বাধীনতা একটি বৈশ্বিক জনসম্পদ, যা নিশ্চিত করা জরুরি।’

মধ্যপ্রাচ্যে এক মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এই প্রেক্ষাপটে আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালী পুনরায় পুরোপুরি চালু করা একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

যুদ্ধবিরতির সময় ইরান প্রণালীটি পুনরায় চালুর বিষয়ে সম্মত হলেও, একই সঙ্গে পুনর্গঠন ব্যয় মেটাতে টোল ব্যবস্থার কথাও বলেছে।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে এই ব্যবস্থা পরিচালনা করতে পারে। তবে হোয়াইট হাউস বলেছে, প্রণালীটি কোনো শর্ত ছাড়াই দ্রুত খুলে দেওয়া উচিত।

এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখনো খুব সীমিত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com