সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের জোর তৎপরতা মিরপুরে ১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। ইরানি পণ্যবাহী জাহাজে গুলি করে নিয়ন্ত্রণ নিয়েছে মার্কিন বাহিনী : ট্রাম্প রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে মানুষের ভালবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ পঞ্চগড়ে হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা দেয়া হবে এক লাখ ৩৬ হাজার শিশুকে ময়মনসিংহে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের জোর তৎপরতা

  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পঠিত

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপরতা জোরদার করেছেন সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা।

দেশে যে কোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা রুখতে বাংলাদেশ পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) আইন প্রয়োগকারী সংস্থাগুলো কঠোর অবস্থানে রয়েছে বলে তারা জানিয়েছেন।

পুলিশ বাহিনী অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ ও তদন্ত করা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পেছনে টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, অপরাধীদের বিরুদ্ধে একের পর এক অভিযান, প্রযুক্তি নির্ভর নজরদারি এবং পুলিশ ও জনগণের সমন্বিত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে যথেষ্ট ভালো।

এদিকে বর্তমান সরকার অপরাধ নিয়ন্ত্রণে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় চলতি বছরের মার্চ মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)’র অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৯ হাজার ২৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া মার্চ মাসে রাজধানীর ১১টি থানা বিভিন্ন অপরাধে ২ হাজার ৬২৫ জনকে গ্রেফতার করে। এরমধ্যে মোহাম্মদপুর থানা ৬৭৪, হাজারীবাগ থানা ৪৯৪, নিউমার্কেট থানা ৫১, মিরপুর থানা ৪৬৯, শাহবাগ থানা  ১৫৯, বংশাল থানা ১৩২, লালবাগ থানা ১২৮, উত্তরা পশ্চিম থানা ২৩৪, ধানমন্ডি থানা ৬৭, বাড্ডা থানা ১১৫ এবং মতিঝিল থানা ১০২ জনকে গ্রেফতার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে। তিনি বলেন, আমরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিচ্ছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো, তবে তা আরও উন্নত হবে বলে প্রত্যাশা করেন তিনি।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) খুন, অর্থ পাচার, সাইবার অপরাধ, জালিয়াতি, সংঘবদ্ধ অপরাধ, সন্ত্রাসবাদ এবং ফরেনসিক বিশ্লেষণের মতো বিশেষায়িত ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। সিআইডি এসব অপরাধীদের আইনের আওতায় আনতে তৎপর  রয়েছে।

এ বিষয়ে সিআইডি’র বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, সিআইডি চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে বিভিন্ন অপরাধে সাতজনকে গ্রেফতার করেছে।  মামলা করেছে ছয়টি এর মধ্যে মানিলন্ডারিং সংক্রান্ত মামলা দুটি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন বাসসকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। ঢাকা মহানগরীতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকব্যবসায়ী, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, অবৈধ অস্ত্র, দালাল চক্র এবং ভেজালবিরোধী জোরালো অভিযান পরিচালনা করছে।

র‌্যাবের মিডিয়া শাখা থেকে জানানো হয়েছে, এ বছর ফেব্রুয়ারি  মাসে বিভিন্ন অপরাধে  ৬২৭ জনকে গ্রেফতার ও ৪৪টি মোবাইল কোর্ট এবং মার্চ মাসে বিভিন্ন অপরাধে ৮৫২ জনকে গ্রেফতার ও ৯৯ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com