বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরায় ফুটপাত ও রাস্তা অবৈধ দখল রোধে অভিযান চট্টগ্রামে ৫ ইটভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানা ত্রিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই বছর পর গ্রেফতার ‘মিরু ড্রাইভার’ অবৈধ ভাবে বালি উত্তোলনের মহোৎসব,ফসলি জমি ধ্বংসের মুখে—প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বান্দরবানের লামায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে মুখ চেপে নির্যাতনের অভিযোগ মার্চে এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জানালেন প্রধানমন্ত্রী ১২৫ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন বিগত সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী

এরশাদের আত্মজীবনী উপহার দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯
  • ৩১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের আত্মজীবনী ‘আমার কর্ম আমার জীবন’ গ্রন্থটি উপহার দিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে।

ভারতের স্বাধীনতা দিবস ও আগরতলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে আগরতলা প্রেসক্লাবে আয়োজিত প্রীতি সম্মেলনে ভারতের স্বাধীনতা দিবসের উপহার হিসেবে মুখ্যমন্ত্রীকে এ উপহার দেয়া হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য সরকারের রাজস্ব মন্ত্রী এন সি দেব বর্মা, ভারতের লোকসভার সদস্য প্রতিভা ভৌমিক, আগরতলা প্রেসক্লাবের সভাপতি সুবল দে, সাধারণ সম্পাদক প্রণব সরকার।

এর আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে সাংবাদিক সুজন দে আগরতলা প্রেসক্লাবের পক্ষ থেকে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা স্মারক ও উত্তরীয় প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com