মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে: চসিক মেয়র সাবেক প্রধানমন্ত্রী ওলির মুক্তির দাবিতে বিক্ষোভ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার লক্ষ্যে ডিএনসিসি’র উন্নয়ন কাজে গুণগতমান নিশ্চিতে প্রকৌশলীদের মাঠে থাকা বাধ্যতামূলক বদলগাছী উপজেলায় কর্মরত কিছু সাংবাদিকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পেশাগত পরিচয়ের অপব্যবহার করে অনৈতিক সুবিধা বিমানকে যাত্রীবান্ধব ও লাভজনক করার আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর কুড়িগ্রামে জেলা পর্যায়ে বিকেএসপির খেলোয়াড় বাছাই অনুষ্টিত। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা “মিজ হোসনে আরা” কে ফুলেল শুভেচ্ছা প্রদান। ভাঙনের মুখে সাতক্ষীরার দুই শত বছরের ঐতিহ্যবাহী বুধহাটা বাজার উলিপুরে সংবাদ প্রকাশের পর চিকিৎসার অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জায় লড়ছেন অসহায় শিশু আঁখির পাশে, উপজেলা প্রশাসন

মিরপুরে বস্তিতে লাগা আগুনের ভয়াবহতা আরও বেড়েছে

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯
  • ৩৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর মিরপুর ৭ রূপনগর থানার পেছনে চলন্তিকার মোড়ে বস্তিতে লাগা আগুনের ভয়াবহতা আরও বেড়েছে। প্রথমে ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও পর্যায়ক্রমে তা বাড়ানো হয়েছে। সর্বশেষ ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন সিটিজেন নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রথমে ১২টি ও পরে ৩টি ইউনিট পাঠানো হয়। শেষ খবর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। বরং আগুনের ভয়াবহতা বাড়ায় আরও ৫টি ইউনিট পাঠানো হয়েছে। এখন আগুন নিয়ন্ত্রণে মোট ২০টি ইউনিট কাজ করছে।
এর আগে শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com