শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খিলক্ষেতের ৩০ ফিট থেকে যুবলীগ নেতা আটক, ঝটিকা মিছিলের অভিযোগ ব্রেন টিউমারের যে লক্ষণগুলো অবহেলা করলেই বিপদ! ফেলে দেয়া আলুর খোসা যেভাবে কাজে লাগানোর যায় গানে গানে বেঁচে থাকবেন পপগুরু আজম খান জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোর দিলেন রাষ্ট্রপতি জ্বালানি খাতে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ইউএই’র গোল্ডকাপ ফুটবলে নান্দাইলের বালিকাদের জয়, তথ্য প্রতিমন্ত্রীর অভিনন্দন শোক সংবাদঃ রছুলপুর বহুমুখীউচ বিদ্যালয়ের অবঃসহকারী শিক্ষক হযরত আলী স্যার ইন্তেকাল করেছেন চিলমারী সাব-রেজিষ্টার বৃষ্টির পানি পড়ে দলিল-পত্রাদি নষ্টের আশংখা বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত

  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৭ বার পঠিত

– মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধিঃ

বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা, বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক ও বাংলাদেশের একমাত্র মানবতার নিবন্ধিত রাজনৈতিক সংগঠন ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের উপস্থিতিতে ঈদ পরবর্তী মত বিনিময় সভা মঙ্গলবার (২ জুন) চট্টগ্রাম মহানগর অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে| উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী প্রকৃত ধারার গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি ও একুশে পদক প্রাপ্ত তাফছিরুল কোরআন মাশাহিদুলে ঈমানের প্রনেতা, পবিত্র বোখারী শরীফের বাংলা ব্যখ্যাগ্রন্থ তাফহিমুল বোখারি শরীফের প্রণেতা, ওস্তাজুল ওলামা, শায়খুল হাদিস, ইমামে আহলে সুন্নাত, পীরে হাক্কানী, ওলিয়ে রাব্বানী- হজরত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ , প্রধান উপদেষ্টাঃ- বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব।

আল্লামা ইমাম হায়াত দেশ, ধর্ম, গণতন্ত্র ও জীবনের ¯স্বাধীনতা রক্ষার লক্ষ্যে মানবতার রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান| তিনি বলেন, “একমাত্র মানবতার রাজনীতিই পারে রাষ্ট্র ও গণতন্ত্রকে রক্ষা করতে|” তিনি বলেন, দেশের মজলুম ও বিক্ষুব্ধ মর্মাহত জনগণ এখন নিরাপত্তাহীনতায় আছে| বর্তমান পরিস্থিতিতে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী মব সন্ত্রাসের প্রভাব, দেশের ¯^াধীনতা ও গণতন্ত্রকে চরম হুমকির মুখে ফেলেছে| কেউ ঈমানসম্মতভাবে আল্লাহতাআলার হাবীব প্রাণাধিক প্রিয়নবীকে না চিনলে না বুঝলে তাকে হত্যা নয় জ্ঞান ও ভালোবাসার মাধ্যমে বুঝাতে হয়|

আর ওয়াবি সালাফি মদুদিবাদ তালেবান ইত্যাদি মোনাফেকি দল মূলতঃ নিজেরাই শাণে রেসালাতের দুশমন, ওদের বাতিল আকিদা কথা ও কাজ সবকিছুই শাণে রেসালাতের বিপরীত| এমনকি শাণে রেসালাতে বিদ্বেষমূলক অবমাননা করলেও তাকে খুন করা ইসলামের শিক্ষা নয়, ইসলামের একমাত্র শিক্ষা মিথ্যা ও শত্রুতার জ্ঞান ভিত্তিক আদর্শিক মোকাবিলার মাধ্যমেই সত্যের দুশমনদের ষড়যন্ত্র প্রতিহত করা|হত্যা করে শাণে রেসালাতের বিরুদ্ধে বিদ্বেষমূলক অবমাননা কখনোই বন্ধ করা যায় নাই যাবে না|
আল্লামা ইমাম হায়াত বলেন, কথায় কথায় খুন করার কথা বলা ও হত্যাযজ্ঞ ঘটানো প্রাণাধিক প্রিয়নবীর শাণে অবমাননা এবং ইসলামকে কলংকিত ও ধ্বংস করার এক জঘন্য ষড়যন্ত্র| সত্য ও মানবতার বিরুদ্ধে মিথ্যা-অবিচারের ধারক বিভিন্ন ধর্মের নামে অধর্ম উগ্রবাদ ও বস্তুবাদি অপশক্তির একক গোষ্ঠীবাদি ˆ¯^রদস্যুতন্ত্রের যুদ্ধের মুখে দুনিয়াব্যাপী খুন-ক্ষুধা-সন্ত্রাস-হিংস্রতা-পরাধীনতা-অধিকারহীনতা -নির্মম ধ্বংসযজ্ঞে অন্তহীন আতংক-ক্রন্দন-হাহাকার-আর্তনাদ থেকে মুক্তির একমাত্র উপায় সর্বজনীন মানবতার মুক্ত দুনিয়া খেলাফতে ইনসানিয়াত (ৎবঢ়ৎবংবহঃধঃরাব ধঁঃযড়ৎরঃু ড়ভ ষরভব & ংঃধঃব & ড়িৎষফ ড়ভ ঁহরাবৎংধষ যঁসধহরঃু, মরাবহ নু নবষড়াবফ যড়ষু জধংঁষ ) গড়ে তোলার লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবের মাধ্যমেই ফিরে আসতে পারে সত্য ও মানবতার সার্থক ঈদ| ঈমান-দ্বীন রক্ষায় এবং মিল্লাত ও মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা ও মুক্ত মানবতার অখন্ড বিশ্বব্যবস্থার বিপ্লবী লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহবান|
মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস ১০ ই মহররম শাহাদাতে কারবালা দিবস সকল ইউনিটে সফল ভাবে পালন করতে সকলকে আহবান জানিয়ে আল্লামা ইমাম হায়াত বলেন, মিথ্যা-অবিচার-ˆ¯^রতার কবল থেকে সত্য ও মানবতার মুক্তি সাধনায় সর্বকালের সর্বোচ্চ মহা শাহাদাত, মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস
বদর ওহোদ কারবালার পক্ষ ও বিপক্ষ এবং শিক্ষা চেতনা এক ও অভিন্ন উল্লেখ করে তিনি বলেন, মহামান্য খোলাফায়ে রাশেদীন, মকবুল সাহাবায়ে কেরাম, সত্যের ইমামবৃন্দ ও মহান আওলিয়াকেরাম যুগ থেকে যুগান্তরে চিরন্ত্রন সত্যের ধারাবাহিকতা যাদের পূর্ণাংগ পথ ও দিশা থেকে বিচ্যুত হয়ে অপশক্তির বিনাশী প্রক্রিয়ায় আত্মসমর্পনই সত্য ও মানবতার বিপর্যয়ের প্রধান কারণ| তিনি বলেন, মহান শাহাদাতে কারবালার নির্দেশনায় তথা পবিত্র কলেমার দিকদর্শনে এবং ন্যায় অন্যায়ের মানবিক মাপকাঠিতেই জীবন ও দুনিয়ার ইতিহাসের সব ঘটনা ও আবর্তন বিবর্তন বিচার ও মূল্যায়ন করতে হবে না হয় সত্য ও জীবনের বিরূদ্ধে অপশক্তির অন্যায় অবিচার-পাশবতা-ˆ¯^রচারের প্রক্রিয়ায় আত্মসমর্পন হবে এবং অপশক্তিই বিজয়ী থাকবে|
দয়াময় আল্লাহতাআলার অপার রহমতে দুনিয়ায় মানব জীবনে মহান প্রিয়নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমনের দান ও লক্ষ্য বাস্তবায়নে শাহাদাতে কারবালার শিক্ষা ও নির্দেশনায় দুনিয়াব্যাপী বিরাজমান মিথ্যা-অবিচার-জুলুম-শোষণ ভিত্তিক একক গোষ্ঠিবাদী রাষ্ট্রব্যবস্থা ও জীবন বিধ্বংসী বিশ্বব্যবস্থার কবল থেকে মুক্তির লক্ষ্যে সত্য-সুবিচার-মানবতা-অধিকার ভিত্তিক সর্বজনীন মানবিক সমাজ-রাষ্ট্র-বিশ্বব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত গড়ে তোলার বিপ্লবী লক্ষ্যে দৃঢ় অঙ্গীকার গ্রহনের জন্য ইমাম হায়াত সবার প্রতি আহবান জানান|

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com