স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ গৌরারং ইউনিয়নের কান্দিগাঁও গ্রাম থেকে গত ৪জুন ২০২৬ ইং তারিখ দিবাগত রাত অনুমান ৩টার পর থেকে ৫জুন ২০২৬ইং তারিখ অনুমান ভোর সকাল ৫টার মধ্যবর্তী সময়ে কেবা কারা সিয়াম আহমেদের নিজ বাড়ীর বসত ঘরের বারান্দা থেকে চুরি করে নিয়ে যায়। নিজ মালিকানাধীন অটি সিএনজি গাড়ীটি রেখে রাতে ঘুমিয়ে ছিলেন সিএনজি মালিক সায়েম আহমদের পরিবারের লোকজন ।
সিয়াম আহমদের পরিবারের লোকজন ঘুমিয়ে গেলে সেখান থেকে সিএনজিটি চুরি হয়। চুরি হওয়ার প্রায় ১মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন সন্ধান মিলেনি সিএনজি গাড়িটির। চুরি হওয়া সিএনজিটির সন্ধান না মেলায় হতাশায় ভুগছেন পরিবারের লোকজন।
সিয়াম আহমদের পরিবারের একমাত্র রোজগাড়ের অবলম্বন ছিল এই সিএনজি গাড়ি। গরীবের কষ্টের কেনা স্বপ্ন গুলি প্রতিনিয়ত চুরি করে নিয়ে যাচ্ছে চুরেরা। অনেক খুঁজাখুজির পর অবশেষে চুরি যাওয়া সিএনজি গাড়িটি উদ্ধারের জন্য সিয়াম আহমেদ সুনামগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাত নামা চুরেদের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এব্যপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ (পিপিএম) এর কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি আমাদের পুলিশের অভিযান অব্যহত আছে সন্ধান পেলেই সিএনজি উদ্ধার করা হবে