বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধের বিমান দুর্ঘটনায় নিহত মার্কিন বিমান কর্মীদের লাশ গ্রহণে ট্রাম্প আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে উন্নয়নের কাণ্ডারি চেয়ারম্যান রেজাউল করিম: স্বচ্ছতার সাথে ভিজিএফ এর চাল বিতরণ সান্তাহারে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে সময় লাগবে লারিজানি হত্যার মূল্য দিতে হবে ‘খুনিদের’: মোজতাবা খামেনি নতুন ক্ষেপণাস্ত্র হামলায় গ্যাস স্থাপনায় ‘ব্যাপক’ ক্ষতি : কাতারএনার্জি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের ধ্বংসাবশেষে গ্যাস স্থাপনা বন্ধ করল আবুধাবি হরমুজ ইস্যুতে ট্রাম্পের চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রী, হোয়াইট হাউসে বৈঠক আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা টেকনাফে ৬ লাখ টাকা মূল্যের ১৫ কেজি গাঁজা জব্দ

জয়ার নতুন ছবি ‘ভূতপরী’

  • আপডেট টাইম : শনিবার, ২৪ আগস্ট, ২০১৯
  • ৩২৮ বার পঠিত

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: দুই বাংলার সিনেমায় জনপ্রিয় নাম জয়া আহসান। অভিনয়ের জাদু দেখিয়েই চলেছেন তিনি। তার অভিনয় দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন বলিউডের অনেক তারকাও। এখন নিয়মিত কলকাতার সিনেমায় অভিনয় করছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার কলকাতার একটি ভূতের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া।

নতুন এই ছবিটির নাম ‘ভূতপরী’। ছবিটি পরিচালনা করবেন ‘রেনবো জেলি’ খ্যাত নির্মাতা সৌকর্য ঘোষাল। এক মহিলা ভূতের জীবন নিয়ে নাকি নির্মিত হচ্ছে ছবিটি।

ছবিটিতে দেখা যাবে, একজন মহিলা যার মৃত্যু হয়েছিল ১৯৪৭ সালে। ২০১৯-এ এসে একটি ছোট্ট ছেলের সঙ্গে তার কথা হয়। ওই ছেলেটির সাহায্যেই মৃত্যুর কথা জানতে পারে সেই ভূতপরী। তবে এই মৃত্যুর মধ্যেই রয়েছে অন্য রহস্য।

কারণ, তার মৃত্যুটা স্বাভাবিক ছিল না, তাকে খুন করা হয়েছিল। এবার তার নতুন বন্ধু সেই ছোট্ট ছেলেটিই ভূতপরীকে তার খুনির কাছে পৌঁছে দেবে। এমনই রহস্য রোমাঞ্চে ভরা গল্প নিয়ে এগিয়ে যাবে গল্প।

জানা গেছে, এই ছবিতে ভূতপরীর চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। জয়ার সঙ্গে সৌকর্যর প্রথম ছবি হবে এটা। ছবিটির প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস। এতে জয়া ছাড়াও আরও অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী, বিশ্বনাথ মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com