শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫ স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের গতিশীল ও সহজে ব্যবহার উপযোগী ওয়েবসাইট চালু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯
  • ৩৪৯ বার পঠিত

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় আরও আধুনিক, উন্নত, গতিশীল ও সহজে ব্যবহার উপযোগী ওয়েবসাইট চালু করেছে। বৃহস্পতিবার ২৯ আগস্ট এর উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী।

নতুন ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ তাদের নিজস্ব ওয়েবপেজের মাধ্যমে বিস্তারিত তথ্য দিতে পারবে, এখানে সহজে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া যাবে, এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে খুব সহজেই সংযোগ ঘটানো যাবে। তবে ওয়েবসাইটের ঠিকানা আগের মতই থাকছে।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা, উপাচার্য, কোষাধ্যক্ষ, ডিনেরা এবং বিভিন্ন প্রশাসনিক বিভাগের প্রধানরা।

নতুন ওয়েবসাইটের মাধ্যমে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাথে দেশে বিদেশের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে আরো সহজতর যোগাযোগ প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com