ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানাল মন্ত্রিসভা

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: নারী টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়ায় এবং বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার মন্ত্রিসভা বৈঠকে এই অভিনন্দন জানানো হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এই বৈঠক হয়।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানান।

তিনি বলেন, ‘নারী টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ নারী ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়াতে এবং বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় মন্ত্রিসভা তাদের অভিনন্দন জ্ঞাপন করেছে।’

গত শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে থাইল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্কটল্যান্ডের ডান্ডির ফর্টহিলে অনুষ্ঠিত বাছাই পর্বের ফাইনাল ম্যাচে থাইল্যান্ডকে ৭০ রানের বড় ব্যবধানে হারায় সালমা খাতুনের নেতৃত্বাধীন দলটি।

২০২০ সালে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলার মেয়েরা অংশ নেবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানাল মন্ত্রিসভা

আপডেট টাইম : ১১:২০:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯