ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মিথ্যাচারের কোম্পানি : রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমালোচনা করে বলেছেন, আওয়ামী লীগ মিথ্যাচারের কোম্পানি। এই কোম্পানির বিজ্ঞাপন ম্যানেজার হচ্ছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া সরকারি বিজ্ঞাপন ম্যানেজার হচ্ছেন তাদের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি আরও বলেন, এই মিথ্যাচার কোম্পানির চেয়ারম্যান স্বয়ং প্রধানমন্ত্রী। তিনি কী বলেন, আর না বলেন, আজকে দোয়া অনুষ্ঠানে সেটির আর কী বলব!
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় পবিত্র আশুরা উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন রিজভী আহমেদ। বিএনপির আয়োজিত এ অনুষ্ঠানে পরিচলনা করে জাতীয়তাবাদী ওলামা দল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি কীসের গর্ব করেন? আপনার প্রতিটি পদক্ষেপ হচ্ছে হিংসা-বিদ্বেষ ছড়ানো আর কুৎসা রটানো। আপনি আজকে আওয়ামী লীগের সভানেত্রী, এটা তো জিয়াউর রহমানের দান। আপনি তো এ পদে থাকতে পারতেন না, যদি সেদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতির পদে থেকে আপনাকে সুযোগ করে না দিতেন।’

জিয়াউর রহমান অবৈধ রাষ্ট্রপতি ছিলেন-প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী আপনার কাছে জিয়াউর রহমান অবৈধ রাষ্ট্রপতি হতে পারেন। কারণ ডাকাতরা যখন কারও বাড়িতে ডাকাতি করে তারা কি বলে আমরা অবৈধ কাজ করছি? কিন্তু যার বাড়ি ডাকাতি হয় সে বুঝতে পারে কী হয়েছে।’

তিনি বলেন, দেশের মালিক জনগণ তারা বুঝতে পারছে। তাদের ভোটাধিকার, চলাফেরার স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা-সেটা কি হরণ করেনি আওয়ামী লীগের এই ডাকাত সরকার? তিনি (প্রধানমন্ত্রী) তো অস্বীকার করবেন, কারণ তিনি নিজেই তো ডাকাতি করছেন। যারা গণতন্ত্রকে হত্যা করছেন, তারা কি জিয়াউর রহমান সম্পর্কে ইতিবাচক কথা বলবেন? কারণ জিয়াউর রহমানকে স্বীকৃতি দিলে তারা যে হত্যাকারী, এটিতে প্রতিষ্ঠিত হয়ে যায়।

বাকশাল, সংবাদপত্র হরণ করেছিল কে? রাজনৈতিক দলগুলোকে কথা বলার স্বাধীনতা বন্ধ করে দিয়েছিল কে? সমস্ত কিছুর জন্য কে দায়ী? এমন প্রশ্নও রাখেন রিজভী।

জিয়াউর রহমানকে ‘গণতন্ত্রের প্রতীক’ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা মানে জিয়াউর রহমান, কথা বলার স্বাধীনতা মানেই জিয়াউর রহমান। শান্তিতে ঘুমানো মানেই জিয়াউর রহমান। আইনের শাসন মানেই জিয়াউর রহমান।’

ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেসারুল হকের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলন সংগঠনের সদস্যসচিব মাওলানা নজরুল ইসলাম, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, ওলামা দলের কেন্দ্রীয় নেতা শাহ মো. মাসুম বিল্লাহসহ ওলামাদল ও বিএনপির নেতাকর্মীরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মিথ্যাচারের কোম্পানি : রিজভী

আপডেট টাইম : ০৮:০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯