ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের ১৫০ চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী

শ্রীদেবীর মেয়ে জাহ্নবী বিয়ে নিয়ে মুখ খুললেন

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: বিয়ে নিয়ে প্ল্যানিং তো সবারই থাকে। সব মেয়েই মনে মনে একটা ছক এঁকে রাখনে বিয়ের। বলিউড ডিভা শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরও তার ব্যতিক্রম নন। জীবনের বিশেষ দিনটির জন্য অনেক পরিকল্পনা রয়েছে তার।

কীভাবে হবে তার বিয়ে, কোথায় হবে? কেমন হবে তার বর? সবকিছুই নিজের মতো করে ভেবে রেখেছেন তিনি। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাহ্নবী এসব বলেছেন বেশ খোলাখুলি।
এই ‘ধড়ক’ গার্ল জানান, তার বরকে অবশ্যই ভালো মানুষ হতে হবে। তার অভিনয়ের প্রতি অনুরাগ থাকতে হবে। হাসিখুশি থাকা চাই। মুখ গোমড়া মানুষ একেবারেই পছন্দ না জাহ্নবীর। তার জীবন জুড়ে জাহ্নবীরই অস্তিত্ব থাকবে শুধু।

বিয়ের জন্যও রয়েছে হাজারো পরিকল্পনা। তিরুপতির মন্দিরে গিয়েই বিয়ে করবেন বলে ঠিক করেছেন তিনি। জাঁকজমকে ভরা বিয়ের দরকার নেই তার। ছিমছাম হোক ক্ষতি নেই, তাতে যেন প্রাণ থাকে। বিয়েতে কাঞ্জিভরম শাড়িতে সেজে ওঠার ইচ্ছে নায়িকার।

তার মা শ্রীদেবী ছিলেন দক্ষিণ ভারতীয়। তাই বিয়ের মেনুতেও অবশ্যই চাই দক্ষিণ ভারতের ছোঁয়া। জাহ্নবীর বক্তব্য, মা বেঁচে থাকলে অবশ্য মেয়ের পছন্দের উপর এতটুকুও ভরসা করতেন না। শ্রীদেবী সবসময় বলতেন, ‘নতুন প্রজন্ম নাকি সহজেই প্রেমে পড়ে যায়।’

এদিকে বিয়ে নিয়ে এতসব নিখুঁত পরিকল্পনা দেখে জাহ্নবীর বিয়ের গুঞ্জন চাউর হয়েছে। অনেকেই ভাবছেন, তাহলে কি খুব শিগগিরই বিয়ের সানাই বাজতে চলেছে কাপুর বাড়িতে? সে বিষয়ে অবশ্য মুখ খুলেননি তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

শ্রীদেবীর মেয়ে জাহ্নবী বিয়ে নিয়ে মুখ খুললেন

আপডেট টাইম : ০৯:৩৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯