ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

অপূর্ব সাবধান করলেন, উদ্ধার হয়নি ফেসবুক আইডি

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: শোবিজের প্রতি যেন হ্যাকারদের বদ নজর পড়েছে। তারা প্রতিযোগিতায় নেমেছে কে কার চেয়ে কত দ্রুত কত তারকার ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাক করতে পারে। প্রায় প্রতি মাসেই হ্যাকিংয়ের শিকার হচ্ছেন কোনো না কোনা তারকা।

সম্প্রতি হ্যাকিংয়ের শিকার হয়েছে জনপ্রিয় অভিনেতা অপূর্বর ব্যক্তিগত ফেসবুক আইডি। এই আইডি থেকে সতর্ক থাকতে ভক্তদের সাবধান করেছেন এই অভিনেতা।
গতকাল অপূর্বর আইডি থেকে একটি স্ট্যাটাস দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে আইডি উদ্ধার হয়েছে। মূলত এটি হ্যাকারদের ফাঁদ বলে জানালেন অপূর্ব।

সোমবার, ১০ সেপ্টেম্বর রাতে অপূর্ব সিটিজেন নিউজকে বলেন, আমার আইডি থেকে হ্যাকাররা স্ট্যাটাস দিয়েছে যে আইডি আমি ফেরত পেয়েছি। এটা মিথ্যে। মূলত প্রতারণার জন্যই হ্যাকাররা এমনটা লিখেছে। সবাইকে সাবধানে থাকতে বলছি। কেউ যেন আমার আইডি ভেবে প্রতারিত না হন।

এই অভিনেতা আরও জানান, আমার আইডি ব্যাক পেলে লাইভ এসে সবাইকে জানাব। এদিকে অপূর্ব বর্তমানে নাটক-টেলি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

অপূর্ব সাবধান করলেন, উদ্ধার হয়নি ফেসবুক আইডি

আপডেট টাইম : ১২:২২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯