ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা বাংলাদেশের বোলারদের শাসন করে অ্যাকারম্যানের ১৫০ চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী

রানুর ‘তেরি মেরি’ গানের প্রথম ঝলক প্রকাশ হলো

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: প্রকাশ হলো রানুর গাওয়া ‘তেরি মেরি’ গানটির অফিসিয়াল টিজার। জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক হিমেশ রেশমিয়ার সুরে এই গানটি গেয়েছেন রানু মণ্ডল। রানুর ভয়েস নেওয়ার পর গানটির কিছু অংশ প্রকাশ করেছিলেন হিমেশ।

রাতারাতি ভাইরাল হয়ে গেছে সেটি। ‘তেরি মেরি মেরি তেরি, তেরি মেরি কাহানি’ গানের কথাগুলো এখন মানুষের মুখে মুখে ঘুরছে। এবার প্রকাশিত হলো গানটির টিজার। গানটি থাকবে হিমেশের ‘হ্যাপী হার্ডি অ্যান্ড হীর’ সিনেমায়।

টিজারে দেখা যাচ্ছে স্টেশনের গান গেয়ে বেড়ানো সেই রানুকে। স্টুডিওতে মাইক্রোফোনের সামনে গাইছেন তিনি দেখা যাচ্ছে এমন দৃশ্যও। এখানে হিমেশেরও দেখা মিলেছে। দেখা যাচ্ছে হিমেশের নায়িকাকেও।

হিমেশের সুরে রানুর গানগাওয়ার পেছনের গল্পটি সবার জানা। একটি বেসরকারি চ্যানেলের রিয়েলিটি শোয়ে হাজির হয়েছিলেন রানু মণ্ডল। সেখানে গেয়েছিলেন,‘এক প্যার কা নগমা হ্যায়’। তখনই তাকে নিজের সিনেমায় গান গাওয়ার প্রস্তাব দেন বিচারকের আসনে থাকা সুরকার হিমেশ রেশমিয়া।

হঠাৎ করে রানু ভাইরাল হলে। রানুকে দিয়ে গান গাওয়ান হিমেশ। ‘তেরি মেরি কাহানি’ গানের পর হিমেশের ‘আঁ আঁ আশিকি মে তেরি’ গানের রিমেকও গেয়েছেন রানাঘাটের রানু মণ্ডল।

শোনা যাচ্ছে, সলমন খানের দাবাং ৩-তে গাইতে পারেন ভাইরাল গায়িকা। এর পাশাপাশি তাকে দেখা যেতে পারে বিগ বসেও।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

রানুর ‘তেরি মেরি’ গানের প্রথম ঝলক প্রকাশ হলো

আপডেট টাইম : ১২:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯