ঢাকা ১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতি সব রেলস্টেশনে স্থাপনের সুপারিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ম্যুরাল এবং সংক্ষিপ্ত জীবনী মার্বেল পাথরে লিপিবদ্ধ করে রেলস্টেশনগুলোর দর্শনীয় স্থানে স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ করার সুপারিশ করা হয়েছে।

বুধবার সংসদ ভবনে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৫ম বৈঠকে এ সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, বৈঠকে ট্রেনে অবৈধ মালামাল পরিবহন প্রতিরোধ ও যাত্রীর নিরাপত্তার স্বার্থে ঢাকা এবং চট্টগ্রাম স্টেশনে বডি স্ক্যানার এবং ল্যাগেজ স্ক্যানার দ্রুত স্থাপনের পাশাপাশি পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলা স্টেশনেও বডি স্ক্যানার এবং লাগেজ স্ক্যানার স্থাপনের সুপারিশ করেছে কমিটি।

গাজীপুরের ধীরাশ্রম কন্টেইনার টার্মিনাল নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।

বাংলাদেশ রেলওয়ের রিফর্ম প্রকল্পটির আওতায় যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে প্রয়োজনে আউটসোর্সিং করে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেম (ইআরপি) বাস্তবায়ন করারও সুপারিশ করে কমিটি।

কমিটির সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর, শফিকুল ইসলাম শিমুল, মো. শফিকুল আজম খান, মো. সাইফুজ্জামান, এইচ এম ইব্রাহিম, নাছিমুল আলম চৌধুরী, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ এবং নাদিরা ইয়াসমিন জলি অংশগ্রহণ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বঙ্গবন্ধুর প্রতিকৃতি সব রেলস্টেশনে স্থাপনের সুপারিশ

আপডেট টাইম : ১০:০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯