ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

বাংলাদেশ অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতিম দেশ:চীনা রাষ্ট্রদূত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: চীনের রাষ্ট্রদূত লি জিমিং বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ হিসেবে অভিহিত করেছেন।

তিনি বলেন, পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এ অঞ্চলের সব দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে। এ সময় তিনি রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে চীনের ভূমিকা আরও জোরালো হবে বলে উল্লেখ করেন।
বুধবার (১১ সেপ্টেম্বর) সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সংসদর কার্যালয়ে সাক্ষৎকালে এ কথা বলেন তিনি।

সাক্ষাৎকালে তারা রোহিঙ্গাদের শান্তিপূর্ণ নিরাপদ প্রত্যাবাসন, বাংলাদেশে বিনিয়োগ ও দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে স্পিকার বলেন, এ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে অন্যতম অংশীদার চীন। তিনি বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন ও বাণিজ্যে চীনের ভূমিকার প্রশংসা করেন।

স্পিকার বলেন, চীনের কারিগরি সহায়তা নিয়ে পদ্মা সেতু নির্মিত হচ্ছে। পদ্মা সেতু দেশের আর্থ-সামাজিক উন্নয়নের নতুন দিগন্তের সূচনা করবে উল্লেখ করে তিনি বলেন, এ সেতু রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের আরও শক্তিশালী ভূমিকা রাখা দরকার উল্লেখ করে স্পিকার বলেন, রোহিঙ্গা নাগরিকরা যাতে নির্ভয়ে নিজ দেশে স্থায়ী ও শান্তিপূর্ণভাবে প্রত্যাবর্তন করতে পারে সেটা নিশ্চিত করে মানবিক এ সমস্যা সমাধানে চীনকে ভূমিকা রাখতে হবে।
সাক্ষাৎকালে বাংলাদেশস্থ চীন দূতাবাসের কর্মকর্তারা এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বাংলাদেশ অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতিম দেশ:চীনা রাষ্ট্রদূত

আপডেট টাইম : ১০:২৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯