ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

হৃদরোগ চিকিৎসায় নারীদের এগিয়ে আসার আহ্বান স্পিকারের

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: হৃদরোগ চিকিৎসায় নারী চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলেন, তারা নারীদের পাশাপাশি পুরুষদেরও স্বাস্থ্য সেবা দিতে সক্ষম। তিনি অধিক সংখ্যক হৃদরোগ নারী চিকিৎসক তৈরি, তাদের জন্য অনুকূল কর্মপরিবেশ ও অসংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট অডিটরিয়ামে উইমেন অ্যাজ ওয়ান, বাংলদেশ চ্যাপ্টারের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নারী চিকিৎসকরা দেশের সম্পদ উল্লেখ করে স্পিকার বলেন, নানামুখী উদ্যোগের ফলে সরকার সংক্রামক রোগ নিয়ন্ত্রণে সফল হয়েছে। জীবনমান উন্নয়নের সঙ্গে জীবন যাপন প্রণালিতে পরিবর্তনসহ বিভিন্ন কারণে সংক্রামক রোগ বেড়ে চলেছে। সে কারণে এসব রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি প্রয়োজন। মেধা, দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রেখে নারী চিকিৎসকরা এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

স্পিকার বলেন, নারীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হৃদরোগ। তবে এ রোগের সেবা নিতে আসা নারীদের সংখ্যা অনেক কম। এর অন্যতম কারণ অজ্ঞতা, অসচেতনতা এবং পুরুষ হৃদরোগ বিশেষজ্ঞদের কাছে চিকিৎসা নিতে সংকোচ বোধ। এজন্য প্রতিটি হাসপাতালে নারী হৃদরোগ বিশেষজ্ঞ নিয়োগ দেয়া জরুরি। নারী চিকিৎসকদের সুযোগ-সুবিধা বাড়ানো এবং হৃদরোগ চিকিৎসা সংক্রান্ত উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অপরাজিতা হক এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উইমেন অ্যাজ ওয়ান বাংলদেশ চ্যাপ্টারের আহ্বায়ক অধ্যাপক ফজিলাতুন নেসা মালিক। অনুষ্ঠানে সারাদেশ থেকে আসা নারী হৃদরোগ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

হৃদরোগ চিকিৎসায় নারীদের এগিয়ে আসার আহ্বান স্পিকারের

আপডেট টাইম : ১০:৫৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯