ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

নিজের কণ্ঠে আস্থা আছে রানু মন্ডলের

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ:‘তেরি মেরি কাহানি’ গান রিলিজের পর দিন রানু মন্ডল বললেন, হিমেশ রেশমিয়ার ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ ছবির জন্য প্লেব্যাক করার সুযোগ পেয়েছেন। হিমেশ এতো বড় সুযোগ করে দিয়ে তার কণ্ঠের ওপর আস্থা দেখিয়েছেন। এ কারণে তিনি সম্মানিত।

রাতারাতি তারকা বনে যাওয়া রানাঘাট স্টেশনের পাগলি রানু মন্ডলের জীবনের অন্যতম দিন ছিল গত ১১ সেপ্টেম্বর। এদিন মুক্তি পেল বলিউডে তার প্লেব্যাক করা প্রথম গান ‘তেরি মেরি কাহানি’। সেই অনুষ্ঠানেই রানু জানালেন, একদিন মঞ্চে তিনি গান গাইবেনই।
রানু মন্ডলের প্রতিভা দেখে ভারতের সঙ্গীত পরিচালক ও গায়ক হিমেশ রেশমিয়া ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ ছবির জন্য তাকে দিয়ে দুটো গান রেকর্ড করিয়েছেন।

সাংবাদিকদের রানু মন্ডল বলেন, মানুষের ভালবাসা পেয়ে আহ্লাদিত। অফুরান ভালবাসা দিয়েছেন তারা এবং সে কারণেই গান গাওয়ার সুযোগ পেয়েছি। হিমেশজি এতো বড় সুযোগ করে দিয়েছেন, আমার কণ্ঠের ওপর আস্থা দেখিয়েছেন। আমি সম্মানিত।

তিনি আরও বলেন, যদি এই ভালবাসাটা না পেতাম, কোনো দিনও গান গাইতে পারতাম না। ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। গান গাইতে পারি, কখনও মনে হয়নি কিন্তু নিজের কণ্ঠের ওপর আস্থা ছিল। লতা মঙ্গেশকরের গায়কী আমায় উৎসাহিত করেছিল এবং ছোট থেকেই তার গান গাই। ভবিষ্যতেও গাইব।

রানু মন্ডল জানান, এতো সঙ্কটের ভেতরেও কখনও গান শোনা বন্ধ করেননি তিনি। মোহাম্মদ রফি, মুকেশ, কিশোর কুমার, লতা মঙ্গেশকর, কুমার শানু এবং সনু নিগমের গান শুনতেন তিনি। তাদের প্রত্যেকটা ক্যাসেট ছিল ও সেখান থেকেই গান শিখেছেন তিনি।

গত ২০ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে লতা মঙ্গেশকরের গাওয়া ‘এক প্যায়ার কা নগমা হ্যায়’ গানটি গেয়ে রাতারাতি বিখ্যাত হয়ে যান রানু মন্ডল। একমাসে গানটির ভিউয়ারের সংখ্যা প্রায় কোটি ছুঁয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ তো বটেই বিভিন্ন গুণী শিল্পীরা তার গায়িকার প্রশংসায় পঞ্চমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

নিজের কণ্ঠে আস্থা আছে রানু মন্ডলের

আপডেট টাইম : ০১:২৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯