ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

প্রধানমন্ত্রীর ভারত সফরে গুরুত্ব পাবে এনআরসি

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: আগামী মাসে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩ থেকে ৬ অক্টোবর সফরের তারিখ নির্ধারিত হয়েছে। এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ওই বৈঠকে আসামের নাগরিকপঞ্জির (এনআরসি) বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। এনআরসি নিয়ে ঢাকা তাদের উদ্বেগের কথা তুলে ধরবে। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনেও ভারতের সহযোগিতা চাইবেন শেখ হাসিনা।

গণমাধ্যমের খবরে বলা হয়, পুনরায় ক্ষমতায় এসেছেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি দুজনই। নতুন মেয়াদে ক্ষমতা গ্রহণের পর দুজনেরই এটি প্রথম বৈঠক। ২০১৮ সালের ডিসেম্বরে নির্বাচনে ভূমিধস জয় নিয়ে টানা তৃতীয়বার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা। আর গত জুনে নিজের দ্বিতীয় মেয়াদ শুরু করেছেন মোদি। দুই নেতার অধীনে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও জোরালো হয়েছে। যৌথভাবে বেশ কিছু প্রকল্প উদ্বোধন করেছেন তারা।

সফরের সময় মোদির সঙ্গে বৈঠক ছাড়াও ৪ অক্টোবর বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভারতীয় অর্থনৈতিক সম্মেলনে যোগ দেবেন শেখ হাসিনা। সফর সংশ্লিষ্টদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মোদির সঙ্গে আলোচনায় বাংলাদেশ আসামের নাগরিক তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের ফেরত পাঠানো নিয়ে তাদের উদ্বেগ তুলে ধরবে বলে আশা করা হচ্ছে। আসামের রাজনীতিবিদদের প্রকাশ্য মন্তব্যের কারণেই এই উদ্বেগ তৈরি হয়েছে।

সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ভারত বাংলাদেশকে বোঝাবে যে ভারতে অবৈধভাবে বসবাসরত তাদের নাগরিকদের ফেরত নিতে হবে। এছাড়া রাজ্যের ও কেন্দ্রের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন নেতা এ বিষয়ে উদ্বেগ প্রকাশের মতো কথা বলেছেন।

তবে আগস্টে ঢাকা সফরে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, আসামের অবৈধ অভিবাসী চিহ্নিত করা ভারতের অভ্যন্তরীণ বিষয়।

নাগরিকপঞ্জি ছাড়াও এই সফরে মিয়ানমারের লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী ফেরাতে শেখ হাসিনা ভারতের সমর্থন চাইবেন বলে জানিয়েছে গণমাধ্যমে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

প্রধানমন্ত্রীর ভারত সফরে গুরুত্ব পাবে এনআরসি

আপডেট টাইম : ০২:২৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯