ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

‘রাজহংস’আসছে আজ বিকালে

নিজস্ব প্রতিবেদক, সিটিজেন নিউজ: অবশেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চতুর্থ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘রাজহংস’ আজ শনিবার দেশে আসছে। রাডারের কারিগরি ত্রুটি সারানোর পর রাজহংসের চাবি বিমানকে বুঝিয়ে দিয়েছে বোয়িং।

যুক্তরাষ্ট্রের সিয়াটলে এভারেটে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং রাজহংসকে উড্ডয়নের অনুমতি দিয়েছে। এর আগে আনুষ্ঠানিকভাবে বিমানকে রাজহংসের ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ চাবি বুঝিয়ে দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় বিমানের চতুর্থ ড্রিমলাইনার রাজহংস ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে।

বাংলাদেশ সময় শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টা ৪৫ মিনিটে দেশে এসে পৌঁছার কথা রয়েছে।

বিমানকে উড়োজাহাজের মালিকানা হস্তান্তর করেন বোয়িং পরিচালক (ডেলিভারি কন্টাক্ট) জন বর্বার এবং বিমানের পক্ষে পরিচালক (প্রকিওরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট) মো. মমিনুল ইসলাম চাবি বুঝে নেন। এ সময় বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারী, পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমেদসহ বিমান ও বোয়িংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার উড়োজাহাজ ‘রাজহংস’ দেশে আসার কথা থাকলেও রাডারে ত্রুটি দেখা দেয়ায় তা সারাতে ৪৮ ঘণ্টা সময় নেয় নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং।

যুক্তরাষ্ট্র থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিনিয়র পাইলট ও ফ্লাইট সেফটি ক্যাপ্টেন সোহেল চৌধুরী জানান, সবকিছু ঠিক থাকলে শনিবার নির্ধারিত সময়ে রাজহংস নিয়ে আমরা ঢাকায় আসতে পারব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

‘রাজহংস’আসছে আজ বিকালে

আপডেট টাইম : ০২:৩১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯