ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

জবি শিক্ষার্থীদের র‍্যাবের হামলার বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক, সিটিজেন নিউজ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর র‍্যাবের হামলার প্রতিবাদে ও ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে সড়ক অবরোধ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাস থামিয়ে রায়সাহেব বাজার মোড়ে অবস্থান নেন বাসটিতে আসা সাধারণ শিক্ষার্থীরা। এ সময় সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে অবস্থান নেন।

শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে র‍্যাবের হামলার বিচার করতে হবে। তারা বলেন, প্রেস কনফারেন্সের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে এবং এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই উদ্যোগ নিতে হবে। সুষ্ঠু বিচার না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একটি বাস সায়দাবাদ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে পৌঁছায়। এ সময় র‍্যাব-১০ এর একটি গাড়ি (ঢাকা মেট্রো চ- ৫৩২২৩৭) সড়কে দাঁড় করিয়ে লোক নামাতে শুরু করে। বাসের শিক্ষার্থীরা গাড়ি সরাতে বললে কথাকাটাকাটি হয় দুপক্ষের মধ্যে।

একপর্যায়ে র‍্যাব সদস্যরা শিক্ষার্থীদের মারধর করেন। এতে সাত শিক্ষার্থী গুরুতর আহত হন। এ সময় শিক্ষার্থীদের জোর করে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

জবি শিক্ষার্থীদের র‍্যাবের হামলার বিচার দাবি

আপডেট টাইম : ১২:২২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯