ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

রাজিয়া আলীমের পরিবারের খোঁজ-খবর নিলেন বিএনপি নেতারা

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: সদ্য কারাবন্দি জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগর শাখার সভাপতি রাজিয়া আলীমের পরিবারের খোঁজ-খবর নিয়েছেন ঢাকা দক্ষিণ বিএনপির নেতারা। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, শনিবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ইশরাক হোসেনসহ কয়েকজন নেতা রাজিয়া আলীমের পুরান ঢাকার নয়াবাজারের বাগডাসা লেনের বাসায় যান। সেখানে গিয়ে রাজিয়া আলীমের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক এক নেত্রী বলেন, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভাপতি গ্রেফতার হয়েছেন। সেখানে ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারসহ অন্যরা রাজিয়া আলীমের বাসায় আগেভাগে গিয়ে নিশ্চয়ই তাদের ‘দরদ’ দেখিয়েছেন। এখানে মহিলা দলের সভাপতি-সাধারণ সম্পাদকদেরও যাওয়া উচিত ছিল।

গত বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বিএনপি। কর্মসূচি শেষে বাসায় গেলে রাজিয়া আলীমকে তার বাসা থেকে বেলা আড়াইটার দিকে বংশাল থানা পুলিশ গ্রেফতার করে। এরপর বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী মহিলা দল এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে এবং মুক্তি দাবি করে বিবৃতি দেয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

রাজিয়া আলীমের পরিবারের খোঁজ-খবর নিলেন বিএনপি নেতারা

আপডেট টাইম : ০১:০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯