ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

বৃষ্টিহীন থাকতে পারে আগামীকাল

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রংপুরে ১২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে সোমবার। কয়েকটি অঞ্চলে হালকা, মাঝারি ও ভারী বৃষ্টি হলেও দেশের অধিকাংশ অঞ্চলেই কোনো বৃষ্টিপাত ছিল না। দেশের দুইটি অঞ্চলে ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে তাপমাত্রা ছিল। বাকি অঞ্চলগুলোতে ৩৪, ৩৩ ডিগ্রি সেলসিয়াস কিংবা তার নিচে তাপমাত্রা ছিল।

আগামীকাল মঙ্গলবারও দেশের আবহাওয়া প্রায় একই রকম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। তাতে আরও বলা হয়, পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তার পরবর্তী ৫ দিন বৃষ্টি/বজ্র বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
পূর্বাভাসে বলা হয়, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস ডিমলায়। সোমবার ঢাকায় কোনো বৃষ্টি হয়নি। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার ঢাকায় সূর্য উঠবে ভোর ৫টা ৪৫ মিনিটে এবং সূর্য ডুববে ৬টা ১ মিনিটে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

বৃষ্টিহীন থাকতে পারে আগামীকাল

আপডেট টাইম : ১১:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯