ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

কড়া রোদের তেজ দিনের শুরুতে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:কড়া রোদের তেজ নিয়ে বুধবার সকালে ঢাকার আকাশে উদয় হয়েছে সূর্য। মাঝেমাঝে মেঘের কারণে কমতিও ঘটেছে। তবে তেজোদীপ্তই রয়েছে রাজধানীর আকাশ।

বুধবার ভোর ৬টার পূর্বাভাসে বলা হয়েছে, এ দিন দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

ভোর ৬টায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবারও সেই তাপপ্রবাহ অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস আরও বলছে, মঙ্গলবারও দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি ছিল না। মৌসুমী বায়ুর চাপ কম সক্রিয় থাকার কারণে বাড়ছে তাপমাত্রা। মঙ্গলবার অধিকাংশ জায়গায় ৩৩, ৩৪ ও ৩৫ ডিগ্রি সেলসিয়াস কিংবা তার চেয়ে বেশি তাপমাত্রা ছিল। বুধবারও দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে।

দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি না থাকলেও রংপুর বিভাগের সৈয়দপুরে মঙ্গলবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ১৮৩ মিলিমিটার। বুধবারও এই বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

রংপুর, বগুড়া এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

কড়া রোদের তেজ দিনের শুরুতে

আপডেট টাইম : ১১:২৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯