ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশ-মিয়ানমার-চীনের মধ্যে ত্রিদেশীয় বেঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনের সময় রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশ, মিয়ানমার চীনের মধ্যে ত্রিদেশীয় বৈঠক ও হবে। বৈঠকে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা ফিরিয়ে নেয়া ও মিয়ানমারের সর্বশেষ অবস্থান নিয়ে আলোচনা করা হবে বলে দাবি করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান।

মঙ্গলবার সংসদীয় কমিটির বৈঠক শেষে এই দাবি করেন তিনি। ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আব্দুল মজিদ খান, হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আহমেদ এবং নিজাম উদ্দিন জলিল (জন) অংশ নেন।
ফারুক খান বলেন, মন্ত্রণালয় আমাদের জানিয়েছে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন ত্রিদেশীয় এই বৈঠক হবে। জানা যায়, রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা যথেষ্ট নয় বলে মনে করছে সংসদীয় কমিটি। কমিটি বলছে যে নীতিতে এই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে তাতে কমতি রয়েছে। আরও জোরালো কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য বলেছে কমিটি।

এ ব্যাপারে ফারুক খান বলেন, কমিটি বলেছে যেভাবে ডিপ্লোম্যাসি চালানো হচ্ছে তাতে হবে না। শরণার্থী সমস্যা বহুদেশে রয়েছে। ফিলিস্তিন ইস্যুতেও অনেক তৎপরতা চালানো হয়েছে কিন্তু সমাধান হয়নি। এর জন্য জোরালো কূটনৈতিক তৎপরতা চালাতে হবে।

এদিকে সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে যুক্তরাষ্ট্র, কানাডা, ভিয়েতনাম, ব্যাংকক, জার্মানি ও যুক্তরাজ্যেসহ বিভিন্ন দূতাবাস বাংলাদেশি নাগরিক বিশেষ করে সিনিয়র নাগরিকদের জন্য ভিসা পাওয়ার বিষয়টি সহজতর করার সুপারিশ করা হয়। সঠিক ভিসা প্রার্থীরা যাতে হয়রানির শিকার না হন সেজন্য সুপারিশ করা হয়।

বৈঠকে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা প্রত্যাবাসনের অগ্রগতি ও মিয়ানমারের সর্বশেষ অবস্থান নিয়ে আলোচনা করা হয়। থাইল্যান্ডের প্রত্যাবাসন কার্যক্রমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম ত্বরান্বিত করার সুপারিশ করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশ-মিয়ানমার-চীনের মধ্যে ত্রিদেশীয় বেঠক

আপডেট টাইম : ০১:১৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯