ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

কোনো দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয় দেয়া হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজনীতিবিদ হোক, চাকরিজীবী হোক, নির্বাচিত প্রতিনিধি কিংবা কারা কর্মকর্তা, দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না। প্রচলিত আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইউএনওডিসি আয়োজিত কারাবন্দিদের জন্য তৈরি ডাটাবেস উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি সন্ত্রাসের পর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এখন তিনি দুর্নীতি পরায়ণ ব্যক্তিদেরকে সতর্ক করেছেন, তিনি কোনো দুর্নীতিকে বরদাস্ত করবেন না।

অন্যদিকে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক অফিস (ইউএনওডিসি) কারাবন্দিদের বায়োমেট্রিক তথ্য সংবলিত ডাটাবেজ সফটওয়্যার প্রস্তুত করেছেন। গত জুন মাস থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এবং গাজীপুর জেলা কারাগারের পাইলট ভিত্তিতে এটি ব্যবহার করা হচ্ছে।

কারাগারে বন্দি ব্যবস্থাপনার ডাটাবেজ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্রিমিনাল ডাটাবেজের মাধ্যমে কারাগারে অবস্থিত প্রত্যেক বন্দিদের সকল তথ্য সংরক্ষিত থাকবে। এতে করে, কোনো বন্দির কি অপরাধ, কে কখন কোথায় যাচ্ছে এবং কোন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সব লিপিবদ্ধ থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার এবং জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো।

কারাগার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বন্দিদের আঙ্গুলের ছাপ ও চোখের কর্নিয়ার ছবি সংরক্ষণ করা থাকাতে, এই ডাটাবেজের মাধ্যমে কারাগারে ভুল ব্যক্তির অবস্থান সহজে শনাক্ত করা যাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

কোনো দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০২:০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯