ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

চিত্রনায়ক সাইমন সম্মাননা পেলেন ভারতে

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ: চিত্রনায়ক সাইমন সাদিকের ‘জান্নাত’ ছবিটি মুক্তি পায় ২০১৮ সালের কোরবানির ঈদে। ছবিটি দিয়ে প্রশংসিত হয়েছেন এ নায়ক। চিত্রনায়িকা মাহিয়া মাহির বিপরীতে সাইমনকে এখানে দেখা গেছে পথভ্রষ্ট এক যুবকের চরিত্রে।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ছবিটি এরইমধ্যে ইতালিসহ বেশ কিছু দেশের চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে। ঠাঁই করে নিয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সংক্ষিপ্ত তালিকাতেও।

তার ভিড়ে এই ছবির জন্য সাফল্যের নতুন পালক যোগ হলো সাইমনের মুকুটে। তিনি ‘জান্নাত’ ছবিতে অভিনয়ের জন্য ভারতের আগরতলায় পুরস্কৃত হলেন। গেল ১৫ সেপ্টেম্বর ত্রিপুরার পরিবহন ও পর্যটনমন্ত্রী প্রনজিত সিংহ রায় সাইমনের হাতে সম্মাননা তুলে দেন।

পূর্বোত্তর ভারতের ত্রিপুরা রাজ্যেও আগরতলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। রাজধানীর রবীন্দ্রশতবার্ষিকী ভবনে আয়োজিত তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধক হিসেবে বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে চিত্রনায়ক সাইমন সাদিকও অংশ নিয়েছেন। সেখানেই তাকে সম্মাননা দেয়া হয়।

এ বিষয়ে সাইমন সাদিক বলেন, ‘যেকোনো সম্মাননা আমাকে অনেক আপ্লুত করে। আগরতলায় এসেছি আমরা রাষ্ট্রীয় অতিথি হিসেবে। প্রথমবার বাংলাদেশ চলচ্চিত্র উৎসব হচ্ছে এখানে। অংশগ্রহন করছি। খুব ভালো লেগেছে। এখানকার দর্শক আমাদের সিনেমার সঙ্গে পরিচিত। আমাদের অভিনয় নিয়ে তাদের ভালো লাগা দেখে মন ভরেছে।

আর এই সম্মাননাটুকু ছিলো অনেক বেশি প্রেরণার। এই উৎসবে অংশ নেয়ার সুযোগ করে দেয়ার জন্য আমাদের তথ্য মন্ত্রনালয়ের কাছে আমি অনেক বেশী কৃতজ্ঞ।’
সাইমন জানান, এ উৎসবে যোগ দিতে বাংলাদেশ থেকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে আরও ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, অভিনেত্রী রোকেয়া প্রাচী, অপর্ণা ঘোষ, অভিনেতা চঞ্চল চৌধুরীসহ ২০ জনের একটি টিম।

উৎসবে ২০১৭ ও ২০১৮ সালের মোট ২০টি বাংলাদেশি চলচ্চিত্র দেখানো হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

চিত্রনায়ক সাইমন সম্মাননা পেলেন ভারতে

আপডেট টাইম : ০২:১৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯