ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

জনগণের কল্যাণে এমপিদের জোরালো ভূমিকা রাখার আহ্বান স্পিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক ,সিটিজেন নিউজ: জনগণের অধিক কল্যাণ নিশ্চিত করতে সংসদ সদস্যদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনগণের কল্যাণ নিশ্চিত হলে উন্নয়ন ফলপ্রসূ হয়।

স্পিকার বলেন, সংসদ সদস্যরা জনসংখ্যার উন্নয়নে কাজ করছেন। প্রত্যেক নির্বাচনী এলাকায় এমপিদের মাধ্যমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পার্লামেন্টরিয়ান অন পপুলেশন অ্যান্ড ডেভলপমেন্টের (বিএপিপিডি) আওতায় বাল্যবিবাহ রোধ, মাতৃমৃত্যু হ্রাস ও যুব উন্নয়নে জাতীয় সংসদ অগ্রণী ভূমিকা পালন করছে। স্বাস্থ্য খাতে বাংলাদেশের সফলতার উদাহরণ বিশ্বব্যাপী সমাদৃত।
আজ বুধবার সংসদ ভবনের শপথ কক্ষে সংসদ সচিবালয় ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী ও ইউএনএফপিএ’র এশিয়া প্যাসেফিক অঞ্চলের পরিচালক বোর্জেন অ্যান্ডারসন।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্য অর্জনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জনসংখ্যার উন্নয়ন, নারী উন্নয়ন থেকে পৃথক কোনো বিষয় নয়।

এ সময় তিনি নারীদের উন্নয়নের দূত বলে উল্লেখ করে নারী উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়ার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ইউএনএফপিএ’র বাংলাদেশ প্রতিনিধি ড. আশা টরকেলসন। বাংলদেশ অ্যাসোসিয়েশন অব পার্লামেন্টারিয়ান্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএপিপিডি) কার্যক্রম উপস্থাপন করেন এসপিসিপিডি’র প্রকল্প পরিচালক এম এ কামাল বিল্লাহ।

অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, মাহবুব আরা বেগম গিনি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আ স ম ফিরোজ এমপি, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৪৫ জন সংসদ সদস্য অংশ নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

জনগণের কল্যাণে এমপিদের জোরালো ভূমিকা রাখার আহ্বান স্পিকার

আপডেট টাইম : ০৯:১৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯