ঢাকা ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বাংলাদেশ জাতীয় সংসদ একটি ইউনিক : স্পিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয় সংসদ একটি ইউনিক সংসদ। এ সংসদের সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা সকলেই নারী। বাংলাদেশে নারীরা এগিয়ে আসছেন। একাদশ জাতীয় সংসদের মোট ৭৩ জন সংসদ সদস্য নারী, যাদের মধ্যে ৫০ জন সংসদ সদস্য সংরক্ষিত মহিলা আসনের এবং ২৩ জন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে ইউকে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন পপুলেশন, ডেভেলপমেন্ট অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথ-এর প্রতিনিধি দল এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পার্লামেন্টরিয়ান অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (বিএপিপিডি) নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাতকালে তারা সংসদীয় কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া, বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু হার হ্রাস, জনসংখ্যার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, সরকারের গৃহীত পদক্ষেপের ফলে বাংলাদেশে মাতৃ ও শিশু মৃত্যুহার এবং বাল্যবিবাহ হ্রাস পেয়েছে। জাতীয় সংসদের বিএপিপিডির নেতৃবৃন্দ বাল্যবিবাহ রোধ, মাতৃমৃত্যু হ্রাস ও যুব উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। স্বাস্থ্য খাতে বাংলাদেশের সফলতার উদাহরণ বিশ্বব্যাপী সমাদৃত।

প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের নারী ও শিশু উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। বাল্যবিবাহ প্রতিরোধে সংসদ সদস্যগণের অংশগ্রহণ দৃষ্টান্তমূলক মনে করেন প্রতিনিধি দল। এছাড়া বিএপিপিডির আওতায় যুব উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনিমূলক কার্যক্রমে বাংলাদেশ জাতীয় সংসদের ভূমিকা প্রশংসনীয় বলে উল্লেখ করেন প্রতিনিধি দল।

এ সময়ে বেরোনেস হগসন, নিকোলাস ডাকিনসহ এপিপিজির ১০ জন প্রতিনিধি এবং জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আ স ম ফিরোজ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজসহ বিএপিপিডির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বাংলাদেশ জাতীয় সংসদ একটি ইউনিক : স্পিকার

আপডেট টাইম : ১০:১৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯