ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সরদারের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:: বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গোপালগঞ্জে, মুকসুদপুর মোচনা ইউনিয়নে তাকে দাফন করা হয়েছে। এর আগে গার্ড অব অনার প্রদান করেন বাংলাদেশ সশস্ত্রবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার বিকাল তিনটায় মুকসুদপুর উপজেলা গুনহার সাদেক মল্লিক স্মৃতি উচ্চ বিদ্যালয়ে মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদের পিতা।

শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মহিউদ্দিন আহমেদ মুক্ত এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ এবং ডিবিসি চ্যানেলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী শোক প্রকাশ করেন ।

উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকা সিএমএইচে ইন্তেকাল বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সরদার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সরদারের দাফন সম্পন্ন

আপডেট টাইম : ১২:০১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯