ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ব্যাংকিং সেবায় ব্যবহৃত ফরম গ্রাহকবান্ধব হতে হবে

নিজস্ব প্রতিবেদক:বিভিন্ন ব্যাংক কর্তৃক গ্রাহককে প্রদত্ত সেবায় ব্যবহৃত ফরমট বেশ জটিল এবং পূরণ করা কষ্টসাধ্য। এ ধরনের ফরম সহজ করে অবশ্যই গ্রাহকবান্ধব করতে হবে। ব্যাংকের ফরমসমূহ এমন হতে হবে যাতে একজন সাধারণ মানুষ অথবা স্কুল শিক্ষার্থী কোনো প্রশ্ন জিজ্ঞাসা না করেই দ্রুততম সময়ে তা যথাযথভাবে পূরণ করতে সক্ষম হন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এ. বি. এম রুহুল আজাদের সভাপতিত্বে এ সংক্রান্ত গঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সভায় বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এবং সোনালী ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন ব্যাংকে গ্রাহকদের দ্বারা পূরণীয় ৭৫টি ফরম চিহ্নিত করে সেগুলো সভায় উপস্থান করা হয়। এসব ফরমের বিষয়ে অতিরিক্ত সচিব এ. বি. এম রুহুল আজাদ বলেন, বিভিন্ন ব্যাংক কর্তৃক গ্রাহককে প্রদত্ত সেবায় ব্যবহৃত বিভিন্ন ধরনের ফরম বিশেষ করে হিসাব খোলার ফরমটির বিষয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেন, এটি আসলেই জটিল এবং পূরণ করা কষ্টসাধ্য। এছাড়া ফরমটিতে প্রয়োজনের অতিরিক্ত বেশ কিছু তথ্য চাওয়া হয়।

‘ফলে এটি ফরম না থেকে রীতিমতো একটি পুস্তিকার আকার ধারণ করেছে। এ ধরনের ফরম সহজ করে অবশ্যই গ্রাহকবান্ধব করতে হবে। ফরম সহজীকরণের লক্ষ্যে গঠিত কমিটির প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।’

সভায় সিদ্ধান্ত হয় যে, ব্যাংকসমূহ নাগরিক সেবা, প্রাতিষ্ঠানিক সেবা এবং অভ্যন্তরীণ সেবা এ তিন ধরনের সেবা দিয়ে থাকে। সেবা প্রদানের জন্য ব্যাংকের ফরমসমূহ এমন হতে হবে যাতে একজন সাধারণ মানুষ অথবা স্কুল শিক্ষার্থী কোনো প্রশ্ন জিজ্ঞাসা না করেই দ্রুততম সময়ে তা যথাযথভাবে পূরণ করতে সক্ষম হন। এক্ষেত্রে বিভিন্ন ব্যাংকে ব্যবহৃত ফরমসমূহ হতে ২০ থেকে ২৫টি ফরম নির্বাচন করে ২ থেকে ৩টি ফরমের জন্য বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের সমন্বয়ে টিম গঠন করে দায়িত্ব দেয়া হবে। দায়িত্বপ্রাপ্ত টিম ফরম সহজীকরণে তাদের প্রস্তাবনা পরবর্তী সভায় উপস্থাপন করবে। এছাড়া এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সাধারণ মানুষ অথবা স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ফরমসমূহ ইউজার টেস্ট করা যেতে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ব্যাংকিং সেবায় ব্যবহৃত ফরম গ্রাহকবান্ধব হতে হবে

আপডেট টাইম : ০২:৪২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯