ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

বাংলাদেশি যাত্রীদের ফ্রি হোটেল সুবিধা দেবে এমিরেটস

নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে ইউরোপ, আমেরিকা ও আফ্রিকা ভ্রমণকারী যাত্রীদের দুবাই ট্রানজিটে বিনামূল্যে হোটেল সুবিধা দেবে এমিরেটস এয়ারলাইন্স।আগামী ১ অক্টোবর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত থাকছে এই সুযোগ।

গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এমিরেটস।
এমিরেটস জানিয়েছে, ইকোনমি ও বিজনেস উভয় শ্রেণির প্রাপ্তবয়স্ক যাত্রীরা বিনামূল্যে হোটেল সুবিধা পাবেন। তবে যাত্রাবিরতির সময় ন্যূনতম ১০ ঘণ্টা হতে হবে। আগামি ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মধ্যে বাংলাদেশ থেকে এমিরেটসের টিকিট কেনা যাত্রীদের জন্য ১ অক্টোবর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ফ্রি হোটেল সুবিধা থাকবে। তবে ১৫-২২ নভেম্বর আটদিন এর আওতায় পড়বে না।

এমিরেটসের বাংলাদেশ এরিয়া ম্যানেজার সাঈদ আবদুল্লা মিরান বলেন, ‘যে সময়সীমায় সুবিধাটি পাওয়া যাবে তখন দুবাইয়ে শরৎকাল থাকবে। ফলে শহরটির আবহাওয়া অত্যন্ত মনোরম লাগবে। এ সময় দুবাইয়ে অনুষ্ঠিত হয় বিভিন্ন আকর্ষণীয় ও উপভোগ্য ইভেন্ট।’

ইকোনমি শ্রেণির যাত্রীরা তিনতারকা হোটেল রোভ অ্যাট দ্য পার্ক অথবা রোভ হেলথকেয়ার সিটিতে এক রাত এবং বিজনেস ক্লাসের যাত্রীরা পাঁচতারকা হোটেল অ্যাড্রেস ডাউনটাউন অথবা অ্যাড্রেস দুবাই মলে দুই রাত ফ্রি থাকতে পারবেন।

বিজনেস ক্লাসের যাত্রীরা দুবাইয়ে সোফের-চালিত গাড়িতে যাতায়াতের সুবিধা পাবেন। প্রাপ্যতা সাপেক্ষে প্রতি টিকিটের বিপরীতে প্রাপ্তবয়স্ক যাত্রীর জন্য একটি সিঙ্গেল রুম এবং একই সঙ্গে ভ্রমণকারীদের জন্য একটি টুইন শেয়ারিং রুম দেয়া হবে। ১২ বছর বয়সের নিচে শিশুরা অভিভাবকদের সঙ্গে থাকতে পারবে। তবে দুবাই ভিসার দায়িত্ব নেবে না এই আকাশসেবা প্রতিষ্ঠান।

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে দৈনিক তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে। দুবাই থেকে বিশ্বের দেড়শতাধিক গন্তব্যে সুবিধাজনক সংযোগ প্রদান করছে প্রতিষ্ঠানটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

বাংলাদেশি যাত্রীদের ফ্রি হোটেল সুবিধা দেবে এমিরেটস

আপডেট টাইম : ০৯:১৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯