ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

সুরভীর পরিবারের পাশে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার রংপুরের পীরগঞ্জের স্কুলছাত্রী সুরভীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিএনপির ‘নারী ও শিশু অধিকার ফোরাম’।

শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংগঠনের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সুরভীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এই আশ্বাস দেয়।

গত ১৪ সেপ্টেম্বর পীরগঞ্জের কুমেদপুর ইউনিয়নের চন্ডিপুর শাহাপাড়া গ্রামের একটি জঙ্গলের ভেতর থেকে সুরভীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবার। সুরভী পীরগঞ্জ ইউনিয়নের চককরিম গ্রামের হিরু মিয়ার মেয়ে। সে চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

বিএনপির প্রতিনিধি দল পরিবারটিকে তারেক রহমানের পক্ষে কিছু আর্থিক সহায়তা দেয়।

প্রতিনিধি দলে ছিলেন ফাহিমা নাসরীন মুন্নি, ডা. রফিকুল ইসলাম, আসিফ আলতাফ। স্থানীয় নেতাকর্মীরা ঢাকা থেকে যাওয়া প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।

সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয় জানিয়ে নিপুণ রায় বলেন, ‘আমরা পরিবারটিকে সান্ত¦না দেয়ার চেষ্টা করেছি। আমরা অবিলম্বে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আসলে দেশে এই সরকারের আমলে নারী শিশু বৃদ্ধ কোনো বয়সের মানুষ নিরাপদ নয়। এই সরকার যতদিন থাকবে এই অবস্থাও চলতে থাকবে। তাই আমাদেরকে এই সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

সুরভীর পরিবারের পাশে বিএনপি

আপডেট টাইম : ০৯:২৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯