ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

ডিএসসিসি বন্ধ্যা করতে চায় স্ত্রী এডিস মশা

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় এডিস মশার রোধে এর প্রজনন ক্ষমতা বন্ধ বা স্ত্রী এডিস মশাকে বন্ধ্যা করতে অস্ট্রেলিয় প্রযুক্তি ব্যবহার করতে চায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

অস্ট্রেলিয়া সরকারের সিএসআইআরও নামে এক গবেষণা প্রতিষ্ঠান এ কাজ করতে সিটি করপোরেশনের কাছে আগ্রহ প্রকাশ করেছে। প্রাথমিকভাবে ওই প্রতিষ্ঠানটি এডিস মশার প্রজনন ক্ষমতা বন্ধ্যাকরণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করবে। সন্তোষজনক ফলাফল পেলে তাদের মাধ্যমে এডিসের বংশ বিস্তার রোধে এ প্রকল্প হাতে নেবে ডিএসসিসি।

আজ রোববার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের সঙ্গে সিএসআইআরও’র প্রতিনিধি দল সাক্ষাৎ করে।

বৈঠক শেষে সাঈদ খোকন বলেন, একটি বিশেষ ধরনের মশার সঙ্গে স্ত্রী এডিস মশার মিলন ঘটলে সেটি বন্ধ্যা হয়ে যায়। বিশ্বের অনেক দেশে এ প্রযুক্তি ব্যবহৃত হয়। সিএসআইআরও এটির সম্ভাব্যতা যাচাই করবে।

তিনি বলেন, ওই পদ্ধতির নাম ওভাকিয়া। এটা বায়োকেমিক্যাল ও কৃত্রিম একটি পদ্ধতি। বিশেষ ওই পুরুষ মশা এডিস স্ত্রী মশার সঙ্গে মিলন করলে তার প্রজনন ক্ষমতা ধীরে ধীরে কমে যাবে। মানে ওই স্ত্রী মশা বন্ধ্যা হয়ে যাবে।

সিএসআইআরও প্রতিনিধি দলে থাকা ডানা ও কিখি নামের সদস্যরা বলেন, এ প্রযুক্তিতে খরচ খুব কম। এটি পরিবেশের জন্যও খারাপ নয়। এ প্রযুক্তি ব্যবহার করলে কেমিক্যালের ব্যবহার কমে যাবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি বন্ধ্যা করতে চায় স্ত্রী এডিস মশা

আপডেট টাইম : ০৯:৪৯:১১ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯