ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

জুয়াড়িদের দেশ হয়ে গেছে : ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক: অনিয়ম দুর্নীতির দায়ে এই সরকারের এক্ষুণি পদত্যাগ করা উচিত। দেশকে সরকার জুয়াড়িদের দেশে পরিণত করেছে।

আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে মহিলাদল আয়োজিত মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি করেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ফখরুল বলেন, দেশটা জুয়াড়িদের দেশ হয়ে গেছে। এই সরকারকে যদি আমি বলি জুয়াড়ি সরকার, আমার অপরাধ হতে পারে না। কারণ, সরকার সব দিক থেকে ব্যর্থ হয়ে এখন জুয়ায় আশ্রয় নিয়েছে।
সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, আমরা চাই, এখনও আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিন এবং খালেদা জিয়ার মুক্তিতে কোনো বাধা হবেন না। তাকে আইনগতভাবে মুক্তি দিন। ভোট চুরি করে যে পার্লামেন্ট গঠন করেছেন তা বাতিল করেন। নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচন দিন।

তিনি আরও বলেন, আজকে আওয়ামী লীগের ছোট নেতা, পাতি নেতাদের দাপটে দেশে থাকা যাচ্ছে না। সরকারি কর্মচারীরা চুপচাপ চলে যায় মান-সম্মান, ইজ্জত নিয়ে। যা হুকুম করে তাই করতে হয়। চাঁদা দাও নয়তো যাও। আজকে কেঁচো খুঁজতে গিয়ে সাপ বের হয়ে আসছে।

বিএনপি মহাসচিব বলেন, আজকে সরকারের লোকেরা ইচ্ছামতো মানুষ খুন করে, ক্রসফায়ারিং করে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে। আমাদের নেতাকর্মীদের তুলে নিয়ে যাওয়া হয়, জিজ্ঞাসা করলে বলা হয়, জানি না। নিখুঁতভাবে গুম হয়ে যায়, আমাদের এমপি পর্যন্ত বাদ যায়নি।

গত এক বছরে বিদেশে ২৭ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে দাবি করে তিনি বলেন, ক্যাসিনোগুলোতে কাজ করে বিদেশিরা এবং তারাই দেশের টাকা বিদেশে পাচার করছেন।

খালেদা অসুস্থতার কথা জানিয়ে তিনি বলেন, আমরা একবারও বলি নাই বেগম জিয়াকে দয়া করে ছেড়ে দিন। দেশের একজন নাগরিক হিসেবে তার যেটা প্রাপ্য সে অধিকার থেকে থাকে বঞ্চিত করা হচ্ছে।

তিনি বলেন, আমরা কোর্টে যাই জামিনের জন্য। বিচারপতি সব বক্তব্য শুনে চলে যান। বলেন পরে আদেশ দেবো। যখন উপর থেকে নির্দেশ আসে পরে তিনি আদেশ দেন। এখন দেশে বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই। সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে।

ফখরুল বলেন, অনেকে দোষারোপ করেন পুলিশকে। পুলিশ কী করবে। উপর মহল থেকে যা হুকুম হয়, নির্দেশ হয় পুলিশের তা পালন করতে হয়। তারা হুকুম দিয়েছে দেশে যারা গণতন্ত্র চায়, তাদের মারো, তারা মেরেছে। হুকুম দিয়েছে নির্বাচনের স্ কেন্দ্র দখল করেছে।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

জুয়াড়িদের দেশ হয়ে গেছে : ফখরুল

আপডেট টাইম : ০৯:৫৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯