ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

টাকার আদলে টোকেন ব্যবহারে কেন্দ্রীয় ব্যাংকের সতর্ক

নিজস্ব প্রতিবেদক: টাকার আদলে খাবারের মূল্য, বিল বা টোকেন প্রস্তুত এবং এর ব্যবহার দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কড়া সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্ক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে ব্যক্তি মালিকানায় পরিচালিত কিছু হোটেল বা রেস্তোরাঁ এবং শহরাঞ্চলের সন্নিকটে স্থাপিত বিভিন্ন বিনোদন পার্কে ব্যাংক নোটের আদলে বিভিন্ন মূল্যমানের খাবারের বিল, টোকেন, টিকিট ইত্যাদি ছাপিয়ে তা ব্যবহার করা হচ্ছে।
টাকার আদলে এ ধরনের বিল, টোকেন বা টিকিট ব্যবহারের মাধ্যমে জনসাধারণ প্রতারিত হতে পারে। পাশাপাশি জালনোট প্রস্তুতকারী চক্রের প্রতারণা বৃদ্ধি পাবে। এছাড়া ব্যাংক নোটের আদলে খাবারের মূল্য, বিল বা কুপন প্রস্তুত এবং এর ব্যবহার একটি দণ্ডনীয় অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এরূপ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানসমূহকে বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এ সতর্ক বার্তার পর থেকে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

টাকার আদলে টোকেন ব্যবহারে কেন্দ্রীয় ব্যাংকের সতর্ক

আপডেট টাইম : ১১:১৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯