ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

নতুন আলোচনায় রানু মন্ডল

বিনোদন ডেস্ক: ভবঘুরে জীবন থেকে রানাঘাটের সেই ভিক্ষুক রানু মণ্ডল এখন সেলিব্রিটি। যেখানেই যান সেখানেই কৌতূহলী মানুষের ভিড়। রানুর সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন। ছবি তোলেন।

সেই রানু আবারও এলেন আলোচনায়। তবে এটাকে সমালোচনা বলাই ভালো। খুব বেশিদূর পড়াশোনা করেননি রানু। ইংরেজিতে তার জ্ঞান নেই বললেই চলে। সেই রানুই এখন কথায় কথায় ইংরেজি বলার চেষ্টা করেন। বলতে গিয়ে ভুল করেন। তাই দেখে চারদিকে হাসির রোল পড়ে যাচ্ছে। ট্রলের শিকার হচ্ছেন তিনি।
দিন কয়েক আগে নিজের ছোটবেলার স্কুলে গিয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিপাকে পড়লেন রানুদি। শুনতে হলো কটাক্ষও।

সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যাতে দেখা গেছে একটি কমলা রঙের শাড়িতে সেজে নিজের পুরনো স্কুলে উপস্থিত রানু মণ্ডল। স্কুলের কচিকাঁচাদের সঙ্গে দাঁড়িয়ে তিনি। ক্ষুদে পড়ুয়ারা শিক্ষিকার সঙ্গে সুর মিলিয়ে গান গাইছেন। রানাঘাটের রানুদিও হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন। হাততালি দিচ্ছেন। বাচ্চাদের সঙ্গে গলাও মেলাচ্ছেন।

আবেগঘন মুহূর্তে রানু মণ্ডলের সঙ্গে কথাবার্তা বলা শুরু হয় সাংবাদিকের। কেমন লাগছে, এই প্রশ্ন লতাকণ্ঠী রানুর উদ্দেশে ছুড়ে দেন তিনি। প্রথমে ইংরেজিতে উত্তর দিতে শুরু করেন রানু। তবে ‘Very nice’ বলার পরই হোঁচট খান তিনি।

ভাঙা ভাঙা হিন্দিতেও নিজের ভাব প্রকাশের চেষ্টা করেন ঠিকই। তবে তাতেও উত্তর সম্পূর্ণ করতে পারেননি গায়িকা। সেই ভিডিও বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নিজের মাতৃভাষা বাংলা ছেড়ে রানু মণ্ডলের হিন্দি এবং ইংরেজিতে উত্তর দেওয়ার চেষ্টাকে মোটেও ভালো চোখে দেখছেন না নেটিজেনরা। অনেকেই ওই ভাইরাল ভিডিওর কমেন্ট সেকশনে রানু মণ্ডলকে বাংলা ভাষায় কথা বলার পরামর্শ দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

নতুন আলোচনায় রানু মন্ডল

আপডেট টাইম : ১১:২৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯