ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা নৌ অঞ্চল সফর করলেন ভারতীয় নৌপ্রধান

জ্যেষ্ঠ প্রতিবেদক:বাংলাদেশ সফররত ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করম্বির সিং খুলনা নৌ অঞ্চল সফর করলেন । সোমবার (২৩ সেপ্টেম্বর) তিনি খুলনা নৌ অঞ্চল সফর করেন বলে এক বিজ্ঞপ্তিতে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

সফরের অংশ হিসেবে তিনি কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার অ্যাডমিরাল এম মুসার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে তিনি ভারতীয় নৌপ্রধানের সাথে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ সফরের জন্য অ্যাডমিরাল করম্বির সিংকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় ভারতীয় নৌপ্রধানকে খুলনা নৌ অঞ্চলের বিভিন্ন অপারেশনাল কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা হয়।
পরে ভারতীয় নৌপ্রধান খুলনা শিপইয়ার্ড পরিদর্শন করেন এবং বিভিন্ন ওয়ার্কশপ ঘুরে দেখেন।

শিপইয়ার্ড পরিদর্শন শেষে তিনি মোংলাস্থ সুন্দরবনের করমজল পরিদর্শন করেন এবং সেখানকার বন্যপ্রাণী সংরক্ষণাগার ঘুরে দেখেন।

কমান্ডার খুলনা নেভাল এরিয়া, কমফ্লোট ওয়েস্ট, বাংলাদেশ ও ভারতে নিযুক্ত ডিফেন্স এ্যাটাচেসহ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

খুলনা নৌ অঞ্চল সফর করলেন ভারতীয় নৌপ্রধান

আপডেট টাইম : ১১:২৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯