ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

এশিয়ান ট্যুরিজম ফেয়ারে বিমানের টিকিট ছাড়

জ্যেষ্ঠ প্রতিবেদক: দেশি-বিদেশি পর্যটকদের উৎসাহিত করতে এবং ভ্রমণপিপাসুদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাঁচটি আন্তর্জাতিক রুটে ২০ শতাংশ এবং অভ্যন্তরীণ রুটে ১০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে। আগামীকাল ২৬-২৮ সেপ্টেম্বর পর্যন্ত হতে যাওয়া অষ্টম এশিয়ান ট্যুরিজম ফেয়ার উপলক্ষে এ ঘোষণা দেয়া হয়।

গতকাল মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক এ পর্যটন মেলার ‘এয়ারলাইন পার্টনার’। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এশিয়ান ট্যুরিজম মেলায় আগ্রহীরা বিমানের স্টল থেকে ঢাকা-ব্যাংকক-ঢাকা ১৭৮১৬ টাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ২৩ হাজার ৬৭৪ টাকা, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ১৪ হাজার ৪৯০ টাকা, ঢাকা-দিল্লি -ঢাকা ১৯ হাজার ৫১ টাকা এবং ঢাকা-কলকাতা-ঢাকা ১১ হাজার ৩১০ টাকা এবং অভ্যন্তরীণ রুটে ঢাকা-কক্সবাজার-ঢাকা ৬ হাজার ৮০০ টাকা, ঢাকা-রাজশাহী-ঢাকা ৫ হাজার টাকা, ঢাকা-বরিশাল-ঢাকা ৫ হাজার টাকা এবং ঢাকা-সৈয়দপুর-ঢাকা ৫ হাজার টাকায় টিকিট কিনতে পারবেন (প্রদেয় সব করসহ)। ক্রেডিট কার্ড এবং নগদ মূল্যেও টিকিট ক্রয় করা যাবে।

টিকিট কেনার দিন থেকে অবশ্যই তিন মাস বা ৯০ দিনের মধ্যে বিদেশগামীদের ভ্রমণে যেতে হবে। প্রতিদিন প্রবেশ টিকিটে র‌্যাফল ড্র-এর মাধ্যমে সৌজন্য টিকিটের ব্যবস্থা থাকবে, যেখানে পুরস্কার হিসেবে থাকবে আন্তর্জাতিক রুটের রিটার্ন টিকিট। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত চলবে।

এশিয়ান ট্যুরিজম মেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক ও বিমসটেক সচিবালয়ের মহাসচিব এম শহিদুল ইসলাম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

এশিয়ান ট্যুরিজম ফেয়ারে বিমানের টিকিট ছাড়

আপডেট টাইম : ১২:১৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯