ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার পাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর টুইট করে জানিয়েছেন এই খবর। চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য এবার এই সম্মাননা পাচ্ছেন বিগবি।

অমিতাভ বচ্চন, জনপ্রিয় ভারতীয় চলচিত্র অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক ও সাবেক রাজনীতিবিদ। পাঁচ দশকের অধিক সময়ের কর্মজীবনে ১৯০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। বচ্চনকে ভারতীয় চলচ্চিত্র তথা বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সেরা ও প্রভাবশালী অভিনেতা হিসেবে গণ্য করা হয়।
বলিউডের শাহেন শাহ খ্যাত অমিতাভের দাদা সাহেব ফালকে পাওয়া প্রসঙ্গে প্রকাশ জাভড়েকর বলেন, ‘দুই প্রজন্ম ধরে বিনোদন জগতে অবদান রেখে চলেছেন লিজেন্ড অমিতাভ বচ্চন। তাকে দাদা সাহেব ফালকে সম্মান দেওয়ার সিদ্ধান্তে খুশি গোটা দেশ ও বিশ্ব।’

ভারতীয় সিনেমায় অবদান রাখার জন্য এখন পর্যন্ত ৪৯ জন পেয়েছেন দাদা সাহেব ফালকে পুরস্কার। তাদের মধ্যে পৃথ্বীরাজ কাপুর, বিনোদ খান্না মরোন্নত্তর দাদা সাহেব ফালকে সম্মান দেওয়া হয়৷ ২০০৭ সালে এই পুরস্কার পান মান্না দে, ২০১৪ সালে শশী কাপুর, ২০০৫ সালে শ্যাম বেনেগাল।

অভিনয় জীবনে অমিতাভ বচ্চন অনেক পুরস্কার পেয়েছেন। ১৯৮৪ সালে অমিতাভ পান পদ্মশ্রী পুরস্কার। ২০০১ সালে পদ্মভূষণ ও ২০১৫ সালে পদ্মবিভূষণ সম্মান দেওয়া হয় অমিতাভ বচ্চনকে। এবার চলচ্চিত্রের জন্য ভারতের সেরা পুরস্কার দাদা সাহেব ফালকে পাচ্ছেন এই অভিনেতা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অমিতাভ বচ্চন

আপডেট টাইম : ১১:৩৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯