ঢাকা ১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ফাদার অব ইন্ডিয়া উপাধি পেল মোদি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কিংবদন্তি গায়ক ও অভিনেতা এলভিস প্রেসলির মতোই সম্মাননা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিউস্টনে ভারতীয় কমিউনিটির সদস্যদের আয়োজিত এক বিশাল অনুষ্ঠানে অংশ নেন মোদি। মঙ্গলবারের ওই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬৯ বছর বয়সী মোদিকে ফাদার অব ইন্ডিয়া উপাধিতে ভূষিত করেন।

মোদিকে উদ্দেশ্য করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি ভারতের আগের অবস্থার কথা মনে করতে পারি। সে সময় ভারত এমন অবস্থানে ছিল না। তখন দেশটিতে অনেক অশান্তি ছিল, অনেক লড়াইও হয়েছে। কিন্তু তিনি সেখানকার মানুষকে একত্রিত করেছেন। যেমনটা একজন বাবা তার সন্তানদের একত্রিত করেন।
সম্ভবত তিনি হচ্ছেন ফাদার অব ইন্ডিয়া। আমরা তাকে ফাদার অব ইন্ডিয়া বলতে পারি। আমি মনে করি তিনি একটি চমৎকার কাজ করছেন। নিউইয়র্কে দুই নেতার মধ্যকার এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। তিনি আরও বলেন, এই অনুষ্ঠান এটাই দেখিয়েছে যে, আমি ভারতকে এবং তাদের প্রধানমন্ত্রীকে কতটা পছন্দ করি। অনুষ্ঠানের সময় পুরো হলরুমে যথেষ্ট উন্মাদনা ছিল।

তারা এই ভদ্রলোককে (নরেন্দ্র মোদি) ভালোবাসে। তারা সবাই আনন্দে উন্মাদ হয়ে গিয়েছিল। মোদিকে কিংবদন্তি গায়ক ও অভিনেতা এলভিস প্রেসলির সঙ্গে তুলনা করে ট্রাম্প বলেন, তিনি হচ্ছেন এলভিসের মতো। মোদিকে স্বাগত জানাতে ওই অনুষ্ঠানে ৫০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ফাদার অব ইন্ডিয়া উপাধি পেল মোদি

আপডেট টাইম : ০২:২৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯