ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

স্পিকার উগান্ডায় পৌঁছেছেন

জ্যেষ্ঠ প্রতিবেদক: বুধবার ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) অংশ নিতে উগান্ডার রাজধানী কাম্পালায় পৌঁছেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সেখানকার এনতেবে বিমানবন্দরে পৌঁছলে উগান্ডা পার্লামেন্টের ফরেন অ্যাফেয়ার্স কমিটির প্রেসিডেন্ট জ্যাক ওমাঙ্গা ওয়ামাল তাকে স্বাগত জানান।

এ সময় কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার উপস্থিত ছিলেন।

একই সময়ে ৬৪তম সিপিসিতে অংশ নেয়ার উদ্দেশ্যে এনতেবে বিমানবন্দরে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা পৌঁছালে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে কুশল বিনিময় হয়।

উগান্ডা পার্লামেন্ট ও সিপিএ উগান্ডা ব্রাঞ্চ এ সম্মেলনের আয়োজন করেছে। উগান্ডার রাজধানী কাম্পালায় ২২ সেপ্টেম্বর শুরু হওয়া এ কনফারেন্স ২৯ সেপ্টেম্বর শেষ হবে।

কনফারেন্সে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- হুইপ ইকবালুর রহিম, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, মো. আবু জাহির, মোহাম্মাদ নজরুল ইসলাম ও শিরীন আহমেদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা

স্পিকার উগান্ডায় পৌঁছেছেন

আপডেট টাইম : ১২:১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯