ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

ঋতুপর্ণা থাকবেন নায়ক মান্নার জন্মোৎসবে

বিনোদন প্রতিবেদক:বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক মান্না। জীবদ্দশায় অসংখ্য সুপার-ডুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। দুই যুগেরও বেশি সময় বাংলা সিনেমায় দাপিয়ে বেড়িয়েছেন প্রয়াত এই চিত্রনায়ক। অভিনয় করেছেন ওপার বাংলার ছবিতেও।

প্রয়াত এই নায়ককে প্রজন্মের পর প্রজন্ম বাঁচিয়ে রাখতে এমএআর ক্রিয়েশন আয়োজন করতে যাচ্ছে ‘মান্না জন্মোৎসব-২০২০’। আগামী বছরের ১৪ এপ্রিল নায়ক মান্নার জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি নিজে তার উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, ‘মান্না ভাইয়ের জন্মোৎসব উপলক্ষে তার চলচ্চিত্র নিয়ে সাতদিনের প্রদর্শনী হতে যাচ্ছে। এটা খুবই আনন্দের। মান্না ভাই এমন একজন শিল্পী, যিনি ছিলেন, আছেন, থাকবেন। তার সঙ্গে আমি অনেক চলচ্চিত্রে কাজ করেছি। তিনি বাংলা চলচ্চিত্রের জন্য অনেক কাজ করেছেন। চলচ্চিত্র কীভাবে ভালো চলবে, দর্শক কোন ছবিটি গ্রহণ করবে তাই করতেন তিনি।’

ঋতুপর্ণা এই উৎসবের আয়োজকদের ধন্যবাদ দিয়ে বলেন, ‘শুধু উৎসব নয়, মান্না ভাইকে আমরা যেন সবসময় স্মরণ করি।’

এমএআর ক্রিয়েশনের আয়োজনে ‘মান্না জন্মোৎসব-২০২০’ এর উদ্বোধন হবে ২০২০ সালের ১৪ এপ্রিল। সাত দিনব্যাপী এই আয়োজনে নায়ক মান্না অভিনীত জনপ্রিয় সাতটি সিনেমা প্রদর্শিত হবে। দেশের সাতটি ভেন্যুতে সাত দিনব্যাপী একযোগে ‘মান্না জন্মোৎসব-২০২০’ পালিত হবে।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে নায়ক মান্না মৃত্যুবরণ করেন। মান্নার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘আম্মাজান’, ‘ত্রাস’, ‘দাঙ্গা’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘লাল বাদশা’, ‘বীর সৈনিক’ ইত্যাদি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

ঋতুপর্ণা থাকবেন নায়ক মান্নার জন্মোৎসবে

আপডেট টাইম : ১০:৫৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯